প্রয়াত লোকশিল্পী বিশ্বজিৎ মাহাতোর ছেলের সঙ্গে দেখা জুন মালিয়ার, নেট দুনিয়ায় প্রশংসিত বিধায়ক

প্রয়াত লোকশিল্পী বিশ্বজিৎ মাহাতোর ছেলের সঙ্গে দেখা জুন মালিয়ার, নেট দুনিয়ায় প্রশংসিত বিধায়ক

বিধায়ক হওয়ার পর থেকেই মেদিনীপুরের বাসিন্দাদের পাশে সবসময়ই থাকছেন অভিনেত্রী জুন মালিয়া। নিজের কেন্দ্রের জন্য একের পর এক কাজ করে চলেছেন তিনি। এবার তারকা বিধায়ক নজির গড়লেন মানবিকতার। শালবনীতে জনপ্রিয় প্রয়াত লোকশিল্পী ও সমাজকর্মী বিশ্বজিৎ মাহাতোর ছেলের দায়িত্ব নিলেন জুন।

প্রয়াত লোকশিল্পী বিশ্বজিৎ মাহাতোর ছেলের সঙ্গে দেখা জুন মালিয়ার, নেট দুনিয়ায় প্রশংসিত বিধায়ক


২৬ মে করোনা পরবর্তী জটিলতার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্বজিৎ মাহাতো। তাঁরই ১০ বছরের ছেলে অনিকেশের সঙ্গে দেখা করেন জুন মালিয়া। অনিকেশ পাঁচ বছর আগে তার মাকেও হারিয়েছে। জুন মালিয়া এই ঘটনা শোনার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। গত সপ্তাহেই শালবনীতে গিয়ে তিনি ছোট্ট অনিকেশের সঙ্গে দেখা করেন। অনিকেশ বিধায়ক জুনকে জানিয়েছে যে তার ফুটবল প্রিয় খেলা। এটা শোনার পরই জুন আর দেরি করেননি তিনি তার পড়াশোনা ও খেলাধূলো করার ব্যবস্থা করে দেন সঙ্গে সঙ্গে। ছোট্ট অনিকেশের দায়িত্ব এখন তার জেঠু–জেঠিমার।

জুন মালিয়া শালবনীর ভাতমোরে বিশ্বজিৎ মাহাতোর ছেলের সঙ্গে দেখা করার মূহুর্তের ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। জুনের পরনে এদিন ছিল হাল্কা গোলাপি রঙের শাড়ি ও তার সঙ্গে মানানসই কলমকারি ব্লাউজ ও মাস্ক, চোখে সানগ্লাস। তিনি ক্যাপশনে লিখেছেন, '‌রাজ্যের শিশু ও মহিলা কল্যাণ বিভাগ কমিটির সদস্য হওয়ার সুবাদে আমি অনিকেশের হয়ে তার শিক্ষা ও প্রাথমিক খরচ বহন করার জন্য সরকারের কাছে আবেদন করব। মেদিনীপুরের প্রতিনিধি হিসাবে আমি অনিকেশ ও তার শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং আমার কর্তব্য হিসাবে আমি তাদের সাহায্য করার চেষ্টা করব।’‌ প্রসঙ্গত, মেদিনীপুর বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন বিশ্বজিৎ। সেই হিসেবে প্রয়াত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি জুনের এই সম্মান ও সৌজন্য প্রদর্শন নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মনে করছেন জেলার সচেতন নাগরিকরা। নেট দুনিয়াতেও জুনের এই মানবিকতার নজিরকে সাধুবাদ জানিয়েছেন বহু নেটিজেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+