Saline Case: স্যালাইনকাণ্ডে সাসপেনশনের পর চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা, তদন্তভার নিল CID
Saline Case: স্যালাইনকাণ্ডে সাসপেনশনের পর এবার চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের। ভারতীয় ন্যায়সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। সাসপেন্ড হওয়া ১২ জন চিকিৎসক ছাড়াও আরও নাম থাকার আশঙ্কা। কাদের নাম রয়েছে স্পষ্ট করে তা জানা যায়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে সিআইডি।
বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেপুটি সিএমওএইচ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে জেলা পুলিশ এফআইআর দায়ের করে। সেখানে প্রসূতি মৃত্যুর ঘটনায় কারণ হিসেবে চিকিৎসকদের গাফিলতি তুলে ধরা হয়। আর তার ভিত্তিতেই চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল সিআইডি। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করল সিআইডি।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় শুক্রবার কোতোয়ালি থানায় যায় সিআইডির দল। শুক্রবার সকালেই কোতোয়ালি থানায় কেস ডায়েরি হস্তান্তর করা হয়। স্যালাইনকাণ্ডের সরকারিভাবে তদন্তভার গ্রহণ করে সিআইডি। মেদিনীপুর মেডিক্যালসের নতুন এমএসভিপির সঙ্গে কথাও বলেন তারা। এর আগে মেদিনীপুর মেডিক্যালে গিয়ে জুনিয়র চিকিৎসক, নার্স, হাসপাতালের সুপারকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতিদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গাফিলতির দায়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নাম ধরে ধরে ৬ সিনিয়র ও ৬ জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ সিনিয়রের মধ্যে রয়েছেন হাসপাতালের MSVP ও RMO। আর এবার তাদের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল সিআইডি।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সিনিয়র চিকিৎসকদের নিশানা করে মমতা বলেন, "সিজার করার দায়িত্ব সিনিয়র চিকিৎসকদের। আমাকে বললে আমি পারব না, মুখ্যসচিবকে বললে তিনি পারবেন না, কারণ উনি প্রশাসনের অঙ্গ। যে প্রসূতিরা চিকিৎসাধীন, তাদের পরিবার গাল দিলে আমাদের শুনতে হবে। ছুটি আসবে যাবে, কিন্তু কেউ যদি মনে করেন দায়িত্ব পালন করবেন না, এটার কোনও জাস্টিফিকেশন হতে পারে। যাদের জন্য এই ঘটনা হল তাদের সাসপেন্ড করা হল।"
মেদিনীপুর মেডিক্যালের আরএমও-সহ ১২ জনকে সাসপেন্ডের নির্দেশ দেন মমতা। ১২ জনের বিরুদ্ধেই সিআইডি তদন্তেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, সাসপেনশন প্রত্যাহারের দাবিতে চড়ছে সুর। বিষাক্ত স্যালাইনের দায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের ঘাড়ে চাপানো হচ্ছে বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। সিনিয়র চিকিৎসকদেরও দাবি, বিষাক্ত স্যালাইন থেকে নজর ঘোরাতে ও স্বাস্থ্য দফতরের দায় চিকিৎসকদের উপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে। বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তারা।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications