Lok Sabha Vote 2024: অভিজিৎ গাঙ্গুলিকেই ভোট দিয়েছি, নন্দীগ্রামে ভোটাধিকার প্রয়োগ করে জানালেন শুভেন্দু
নন্দীগ্রামে কোথাও কোনও অশান্তির খবর নেই। নির্বিঘ্নেই ভোট হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলিকেই ভোট দিয়েছি। নিজের নাগরিক অধিকার প্রয়োগ করে জানালেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন লক্ষাধিক ভোটের ব্যবধানে মেদিনীপুরের সব কেন্দ্রে জিতবে বিজেপি।
সকাল সকাল নন্দীগ্রামে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জ থেকে বেরোনোর সময় বেশ আত্মবিশ্বাসী মেজাজে দেখা গিয়েছে তাঁকে। তিনি দাবি করেছিলেন নন্দীগ্রামে ভোট শান্তিপূর্ণ হচ্ছে। কোথাও কোনও অশান্তির খবর ঘটেনি। বুথের ভেতরে তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। বুথের ভিতরে ভিডিওগ্রাফি হচ্ছে। সিসিটিভি ক্যামেরা রয়েছে। কোনও ভাবেই সেখানে কোনও রকম কারচুপি করতে পারবে না তৃণমূল কংগ্রেস। এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

গতকাল রাত থেকে নন্দীগ্রামে বোমাবাজির ঘটনা ঘটেছে। তা নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেছেন আইপ্যাকের পরিকল্পনায় কাজ হচ্ছে। তৃণমূল কংগ্রেস সাফ হয়ে গিয়েছে। নন্দীগ্রামে একাধিক গ্রাম পঞ্চায়েতে এজেন্ট দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। প্রতিটা মুসলিম ভোটে মুসলিম ছেলেরা বিজেপির এজেন্ট হিসেবে বসেছে বলে দাবি করেছেন।
তিনি দাবি করেছেন প্রতিটি বুথেই হাজার দশের ভোটের ব্যবধানে জিতবে বিজেপি। নন্দীগ্রামের একাধিক জায়গায় এজেন্ট দিতে পারেননি তৃণমূল কংগ্রেস। সোনাচূড়ায় বোম ফাটিয়ে আতঙ্ক ছড়াতে চেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পারবে না তারা। শুভেন্দু অধিকারী রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ৪ তারিখের পরে জয়ের বোমা ফাটাবে বিজেপি। সবাই বিজেপিকে ভোট দিচ্ছে। তৃণমূলের ক্যাম্পের লোকেরাও বিজেপিকে ভোট দিচ্ছে বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications