মহিষাদলের রথযাত্রায় জন সমাগম, বলরাম, সুভদ্রা নয়,প্রভু জগন্নাথের সঙ্গে কে থাকেন এই রথে?
মহিষাদলের কয়েক শতাব্দী প্রাচীন রথযাত্রায় মানুষের ঢল। এই বছর আড়াইশো তম বছরে পদার্পণ করল এই রথযাত্রা। এই রথের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য। রথযাত্রার সঙ্গে মিশে আছে বাংলার প্রাচীন ইতিহাসও৷
রানি জানকি দেবীর আমলে ১৭৭৬ সালে নির্মিত হয় এই রথ। ভারতে পুরী, মাহেশের পরেই আসে মহিষাদল রথের নাম। জানকি দেবীর আমলে চালু হয়নি। তাঁর পরবর্তী বংশধর মতিলাল পাড়ের সময় চালু হয় রথযাত্রা। সেই থেকে এই রথযাত্রা উৎসব চলছে।

মহিষাদলের এই রথ কাঠ দিয়ে তৈরি। কাঠের সেই রথই এখনও চলছে। বলা হয়, ভারতে এখন একমাত্র কাঠের রথ রয়েছে বাংলার এই মহিষাদলে। মহিষাদলের শতাব্দী প্রাচীন রথযাত্রা বাংলার অন্যতম গর্ব। ভারতের অন্যান্য সব জায়গার রথের থেকে সম্পূর্ণ আলাদা মহিষাদলের রথযাত্রা।
এই রথযাত্রা শুরু হয়েছিল মহিষাদলে রাজবংশের পৃষ্ঠপোষকতায়। মহিষাদল রাজবংশের আদিপুরুষ জনার্দন উপাধ্যায়। জনার্দন উপাধ্যায়ের উত্তরসূরীদের মধ্যে ১৭৩৮ সালে যুবরাজ আনন্দলাল উপাধ্যায় রাজপদাভিষিক্ত হন। দীর্ঘ ৩১ বছর রাজত্ব করেন। ১৭৬৯ সালে তিনি ইহলোক ত্যাগ করেন।
তাঁর সহধর্মিণী রানি জানকী দেবী রাজত্বভার গ্রহণ করেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। ১৭৭৬ সালে তিনি একটি রথ তৈরি শুরু করেন। কিন্তু তাঁর আমলে সেই রথ চলতে শুরু করেনি। ১৮০৫ সালে রাজবংশের মতিলাল পাড়ের সময়ে সেই রথ চলার শুরু।
আগে ১৭ চূড়া রথ ছিল। এখন কমিয়ে ১৩ চূড়া রথ করা হয়েছে। ১৩ চূড়া রথের চাকার উচ্চতা চার ফুট। বেড় আট ইঞ্চি, পরিধি ১২ ফুট। লোহার পাত দিয়ে মোড়া মোট ৩৪টি চাকা আছে এই রথে। রথের উচ্চতা প্রায় ৪০ ফুট। তবে কলস ও ধ্বজা দিয়ে সাজানো হলে উচ্চতা আরও বাড়ে। সেই সময় ৫০ ফুটেরও বেশি হয়ে যায় রথের উচ্চতা। প্রথম রথ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৬৪ হাজার টাকা।
এই রথযাত্রার আরেকটি বিশেষত্ব হল জগন্নাথ দেবের যাত্রা সঙ্গী। মাসির বাড়ি যাওয়ার সময় বলরাম এবং সুভদ্র থাকেন না জগন্নাথ দেবের সঙ্গে। থাকেন রাজবাড়ির কুল দেবতা এবং রাজবাড়ীর শালগ্রাম শিলা। প্রথা অনুযায়ী রাজ পরিবারের কোনও সদস্য রথের রশিতে হাত দেওয়ার পরে রথযাত্রা শুরু হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications