এক টাকাও সঙ্গে নিয়ে যাননি, দাসপুরে প্রচারে বার্তা দেবের
ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে দীপক অধিকারী ওরফে দেবকে। কয়েক মাস আগেও তৃণমূলের প্রার্থী হবেন কী না, তাই নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু এখন যথারীতি পুরনো মেজাজ প্রচারে নেমে পড়েছেন দেব। মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন তিনি। এক টাকাও তিনি নিয়ে যাননি। এমনই দাবি করলেন দেব।
সোমবার দাসপুরে প্রচারে আসেন দেব। তাঁকে দেখার জন্য সাধারণ মানুষের প্রত্যাশা ছিল। জন সংযোগ করেন মানুষের সঙ্গে। তাছাড়াও একটি কর্মী সভা করেন। এদিনের সভায় সাধারণ মানুষের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ।

সোমবার দাসপুর থেকে দেব বলেন, "এক টাকাও এখান দিয়ে নিয়ে যাইনি। আমি আমার টাকা থেকে খরচ করে মানুষের ভালো করার চেষ্টা করেছি।" দাসপুরের মানুষ জানেন কাকে ভোট দিতে হবে। এখানকার মানুষকে রাজনীতি সম্পর্কে বলতে হবে না। এমনই দাবি দেবের।
দেব বলেন, অনেকে বলছে দেব এটা করেছে, ওটা করেছে। আমি বলতে চাই, সব সময় আপনাদের পাশে থেকেছি। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের ভালো করা। আপদে বিপদে মানুষের পাশে থাকা।" অন্যরা যেভাবে রাজনীতি করেন, তেমনভাবে তিনি রাজনীতি করেন না৷ এই কথাও বলেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী।
এদিন দেব বলেন, " ভেবেছিলাম এবার ভোটে দাঁড়াব না। কিন্তু দিদির কথায়, দিদির প্রস্তাবে আবার দাঁড়াতে রাজি হলাম।" ঘাটালের বন্যা পরিস্থিতি কয়েক দশকের সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে বিশেষ অনুরোধ করেছিলেন দেব। মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিজেই করবে। একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন।
ঘাটালের মানুষের সঙ্গে দেব সব সময় আছে। কাকে মানুষ ভোট দেবেন? সেটা সম্পূর্ণ তাদের বিষয। ঘাটালের মানুষের কথা এটা করেই তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন। এদিন কথাই বললেন দীপক অধিকারী।
এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিরণ। বেশ কয়েক বছর ধরেই বিজেপি রাজনীতির সঙ্গে হিরণের নাম জড়িয়ে আছে। তিনি গত বিধানসভা নির্বাচনে লড়াই করে বিজেপির বিধায়ক হয়েছেন। এখন তিনি দেবের বিরুদ্ধে এই কেন্দ্র থেকে প্রার্থী।












Click it and Unblock the Notifications