Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাসপেন্ড ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে FIR কোতয়ালি থানায়! শুক্রবার সকাল থেকেই কর্মবিরতির ডাক

Saline Controversy West Bengal: সিনিয়ার-জুনিয়ার ১২ সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ। সিএমএইচও'র অভিযোগের ভিত্তিতে এই ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। স্থানীয় কোতয়ালি থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে প্রসূতি মৃত্যুর ঘটনায় চরম সমস্যার মুখে পড়তে চলেছে চিকিৎসকরা। অন্যদিকে এই ঘটনায় বড় মাথাকে আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের।

আর তাই আগামীকাল শুক্রবার সকাল ৮ টা থেকেই ফের কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাসপেন্ডের প্রতিবাদেই জুনিয়র চিকিৎসকদের তরফে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাত থেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ এবং অ্যানাস্থেসিয়া বিভাগের জুনিয়র ডাক্তাররা (পিজিটি) কর্মবিরতিতে বসেছেন (Saline Controversy West Bengal) ।

Saline Controversy

শুক্রবার সকাল থেকে অন্যান্য বিভাগের জিনিয়র চিকিৎসক এবং অন্যান্যরাও কর্মবিরতিতে বসবেন বলে জানা যাচ্ছে। যতদিন না পর্যন্ত এই সাসপেন্ড তোলা হবে ততদিন কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি।

এই অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। বলে রাখা প্রয়োজন, মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। সিআইডি সহ বিভিন্ন তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে ঘটনায় সুপার, চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক মিলিয়ে মোট ১২ জনকে সাসপেন্ড করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের সবার বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে। এমনকি ক্রিমিনাল কেসগুলিও চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক প্রধান। আর এরপরেই ১২ জন জুনিয়ার-সিনিয়ার চিকিৎসকের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। জুনিয়র চিকিৎসকদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে। অভয়ার বিচারের দাবিতে আন্দোলন থাকার জন্যেই এমন ব্যবহার সরকার করছে। চিকিৎসকদের গণশত্রু বানানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ।

Saline Controversy West Bengal: যে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ-

  • আরএমও সৌমেন দাস
  • চিকিৎসক দিলীপ পাল
  • অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিমাদ্রি নায়েক
  • বিভাগীয় প্রধান মহম্মদ আলাউদ্দিন
  • এমএসভিপি জয়ন্ত রাউত
  • অ্যানাস্থেশিস্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়
  • পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক মৌমিতা মণ্ডল,পূজা সাহা
  • ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল
  • পিজিটি চিকিৎসক জাগৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুন্ডু
  • পিজিটি প্রথম বর্ষের অ্যানাস্থেশিস্ট মণীশ কুমার

অন্যদিকে এদিন সকালে আশফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান হয়। তা নিয়ে চরম ক্ষুব্ধ চিকিৎসকরা এই প্রসঙ্গে এদিন আশফাকুল্লা নাইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অভয়া আন্দোলনের পর থেকে এটাকে যেমন কলঙ্কিত করা হয় এটার স্বপক্ষে যারা পথে নেমেছেন তাদেরকে নানাভাবে দমন পীরণ করার প্রচেষ্টা করা হচ্ছে। নানা ভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+