ঘূর্ণিঝড় রেমাল আসার ভয়, সকাল থেকে তমলুক, কাঁথিতে ভোটারদের লম্বা লাইন
বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি প্রবল নিম্নচাপের আকার নিয়েছে। শনিবার যে কোনও সময় বৃষ্টি নামতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে আগাম সর্তকতা জারি হয়েছে। আর উপকূলের জেলাতেই আজ শনিবার চলছে ভোট।
অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলায় আঘাত করতে পারে। তার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরেও ঝড়বৃষ্টির যথেষ্ট প্রভাব পড়তে পারে। সেই কারণে সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রে মানুষের লাইন। ভোটাধিকার প্রয়োগ করতে হাজির সাধারণ মানুষ।

পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক প্রভাব করতে পারে ঝড়বৃষ্টির। আজ শনিবার থেকেই উপকূল এলাকায় বৃষ্টি শুরু হবে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে। নবান্ন থেকেও জেলা প্রশাসনকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
দিঘা সমুদ্র সৈকত কার্যত পর্যটক শূন্য। দিঘায় সমুদ্র পাড়ে এসে আঘাত করছে। জলোচ্ছ্বাস শুরু হয়েছে সমুদ্রে। শুক্রবার রাত থেকেই উত্তাল হয়েছে বঙ্গোপসাগর। পূর্ব মেদিনীপুরে ঝড়ের কতটা প্রভাব পড়ে? তাই নিয়ে সংশয় রয়েছে। এই অবস্থায় বেলা করতে রাজি নয় সাধারণ মানুষ।
বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায়। তবে ভোটারদের ভোট দেওয়া বিরত হয়নি। প্রায় প্রত্যেকটি বুথেই লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। মহিলা পুরুষ দুই লাইনেই যথেষ্ট সংখ্যায় দেখতে পাওয়া যায়।
সকাল ৯ টা পর্যন্ত পাওয়া খবরে তমলুক লোকসভা কেন্দ্রে ১৯. ০৭ শতাংশ ভোট পড়েছিল। কাঁথি কেন্দ্রে ভোট পড়েছে ১৫.৪৫ শতাংশ। বেলা ১১ টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তমলুক লোকসভা কেন্দ্র ভোট পড়েছে ৩৮.০৫ শতাংশ। কাঁথিতে ভোট গ্রহণের হার ৩৮.০৩ শতাংশ।
ঘাটালে ভোটগ্রহণের হার যথেষ্ট বেশি। বেলা ১১ টা পর্যন্ত ৩৯ শতাংশের বেশি ভোট সেখানে পড়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩৪ শতাংশের বেশি। ঝাড়গ্রামে ৩৮.২৪ শতাংশ ভোট গ্রহণের হার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications