Digha: বর্ষা আসছে, দিঘায় বেড়াতে যেতে চান, জেনে নিন নতুন এই নিয়মের কথা
Digha:বর্ষা আসছে মানেই দিঘা জমজমাট। বর্ষায় সমুদ্রস্নানের মজাই আলাদা। তাই বর্ষায় প্রতি উইকেন্ডেই দিঘায় উপচে পড়বে পর্যটকদের ভিড়। আর এই সুযোগে হোটেল থেকে রেস্তোরাঁ সকলেই মোটা টাকা হাঁকতে শুরু করবে। এই হয়রানি থেকে পর্যটকদের বাঁচাতে নয়া উদ্যোগ নিয়েছে প্রশাসন।
দীঘায় এলে এবার আর আর খরচ করতে হবে না অতিরিক্ত টাকা। যাতে অন্যায় ভাবে পর্যটকদের কাছে টাকা কেই না নেন তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে জেলা প্রশসন। ন্যায্য মূল্যে হোটেল ভাড়া,সঠিক খাওয়ার, সহ কোথাও আর্থিক প্রতারনা শিকার যাতে তাঁদের হতে না হয়। সেদিকে কড়া নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন।

আর্থিক প্রতারণা সহ সমস্ত ক্ষেত্রে পর্যটকদের অভিযোগ জানানোর জন্য দিঘায় মোট কুড়িটি জায়গায় বসানো হল কমপ্লেন ড্রপ বক্স। যেকোনও পর্যটক প্রতারিত বা কোনো রকম অসুবিধার সম্মুখীন হলেই দ্রুত সেই box এ অভিযোগ জানাতে পারবে । অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।
প্রায় সময় শোনা যায় দীঘায় আর্থিক ভাবে প্রতারিত হচ্ছেন পর্যটকরা। হোটেল ভাড়া,নিম্নমানের খাবার বিচে বেরিয়ে সমস্ত কিছুটাই বেশি মূল্য দিয়ে সমুদ্রের আনন্দ উপভোগ করতে হয় পর্যটকদের। ফলে দীঘা এলেই বাড়তি খরচের কথা স্বাভাবিকভাবেই মাথায় আসে পর্যটকদের। এবার সে চিন্তা থেকে নিশ্চিত পেল পর্যটকরা।

দিঘা এলে খরচ করতে হবেনা অতিরিক্ত টাকা। শিকার হতে হবেনা চোরাকারবারীদের মত প্রশাষনের। দীঘাকে আরো উন্নততর ও পর্যটক মুখী করতে এমন উদ্যোগ জানিয়েছেন জেলা প্রশাষণ। জেলা প্রশাসনের এই উদ্যোগে পর্যটকরা কিছুটা স্বস্তি পেতে পারেন দীঘা সমুদ্র সৈকতে আসার ক্ষেত্রে অতিরিক্ত খরচের চিন্তাভাবনা থেকে।
সামনেই আসছে বর্ষার মরশুম। আর বর্ষা মানেই পর্যটকদের ভিড় বাড়বে দিঘায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে ঢেলে সাজিয়েছেন। তৈরি হয়েছে সুন্দর মেরিনড্রাইভ। সমুদ্র সৈকতকে ঢেলে সাজানো হয়েছে। এমনকী সরকারি অতিথি নিবাসগুলিকেও সাজানো হয়েছে সুন্দর করে। এবার প্রশাসনও আরও বেশি করে পর্যটকদের সুরক্ষা দিতে তৎপর হল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications