রাজ্যপাল বোসকে দেখে কেঁদে ফেললেন মৃত বিজেপি কর্মীর মা
পিংলায় বিজেপি কর্মীর খুন হওয়ার ঘটনায় উত্তপ্ত জেলা রাজনীতি। তৃণমূল এই কাজ করেছে। এমনই অভিযোগ করছে বিজেপি। মৃতের বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সোমবার বেলায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি অস্বাভাবিক মৃত্যু হয়েছে বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইয়ের। খড়গপুর লোকাল থানার পপরআড়া গ্রাম পঞ্চায়েতের বারবাসি এলাকার বাসিন্দা ছিলেন তিনি৷

তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। তৃণমূলের বিদায়ী সাংসদ দেবের নির্দেশ এই খুন। এমনই অভিযোগ করেছেব বিজেপির প্রার্থী হিরণ। ২৩ মার্চ সকালে মৃতদেহ পাওয়া গিয়েছিল। এলাকার ধান জমিতে দেহ পড়ে থাকতে দেখা যায়। শরীরের একাধিক জায়গায় কাটা দাগ ছিল বলে অভিযোগ।
হিরণ মৃতের বাড়িতে গিয়েছিলেন। দেবের বিরুদ্ধে ওই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। পুলিশ ঠিক মতো তদন্ত করছে না। ময়নাতদন্ত সঠিকভাবে হয়নি৷ এমনই অভিযোগ মৃতের পরিবারের৷
এদিন বেলায় মৃতের বাড়িতে পৌঁছান রাজ্যপাল বোস। মৃতের মা কেঁদে ওঠেন রাজ্যপালের সামনে। ছেলে চলে গেল। কীভাবে বাঁচবেন তারা? এই কথা বলে তিনি ডুঁকরে কেঁদে ওঠেন। রাজ্যপালের পায়ের সামনে বসে পড়েন তিনি।
রাজ্যপাল তাকে শান্তনা দেন। কী কারণে এই মৃত্যু। খতিয়ে দেখতে হবে। রাজনীতি না কী অন্য কারণে খুন? তদন্ত করে দেখতে হবে। এমনই কথা বললেন রাজ্যপাল। সব অভিযোগ খতিয়ে দেখা হবে। খুনির কোনও রাজনৈতিক পরিচয় হয় না। সেই কথাও রাজ্যপালের তরফে বলা হয়েছে।
রাজ্যপাল আরও বলেন, বুলেট দিয়ে ভোট হয় না। ভোট ব্যালটে হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে। সামনের ভোট অবাধ ও শান্তিপূর্ণ করা হবে। এমনই আহ্বান করেছেন রাজ্যপাল বোস।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications