সৌজন্যতার মধ্যেই শুভেন্দুর শান্তিকুঞ্জে আদালতের সমন! অভিষেকের বাবার করা মামলায় বাড়ল অস্বস্তি
এক দিকে সৌজন্যের রাজনীতি দেখছে বাংলার মানুষ! আর তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে তোপ পালটা হুঁশিয়ারিও জারি রয়েছে। আর এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সমন পাঠাল আলিপুর আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্য
এক দিকে সৌজন্যের রাজনীতি দেখছে বাংলার মানুষ! আর তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে তোপ পালটা হুঁশিয়ারিও জারি রয়েছে। আর এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সমন পাঠাল আলিপুর আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
আর সেই মামলার সমনই শুভেন্দু অধিকারীকে পাঠালো কাঁথি থানার পুলিশ। সেটি গ্রহণ করা হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। সেই অনুযায়ী আগামী ১লা ডিসেম্বর হাজিরা দেওয়ার কথা বিরোধী দলনেতাকে বলা হয়েছে।
যদিও বিরোধী দলনেতা এই হাজিরা দেবেন কিনা তা অবশ্য সময় বলবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। তবে পুরো বিষয়টি তাঁর আইনজীবীদের টিম দেখে নিচ্ছে বলেই খবর।

সৌজন্যতার নজির দেখে বাংলা
বলে রাখা প্রয়োজন , আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ২০০ মিটারের মধ্যেই এই সভা হতে চলেছে। আর এই সভা ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। আর এর মধ্যেই শনিবার চায়ে পে চর্চাতে অভিষেককে শান্তিকুঞ্জে আমন্ত্রণ জানিয়েছেন দিবেন্দ্যু। তিনি বলেছেন, উনি আসলে ভালো লাগবে। এর আগেও বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর ঘরে ডেকেছিলেন। এমন সৌজন্যতার নজির সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। বাংলার রাজনীতিতে এমন ছবি দেখে বাম- কংগ্রেসের দাবি, তৃণমূল- বিজেপি সবটাই এক। ফলে ঠিকই আছে।

আদালতের সমন।
আর এই অবস্থার মধ্যেই শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার পাঠানো আদালতের সমন। অভিযোগ ২০২১ সালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়ের একটি রঙের কারখানা থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি অমিতবাবুর। আর এরপরেই আইনজীবী মারফৎ শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠান তিনি।

সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।
শুধু তাই নয়, নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। যদিও সেই নোটিশ সম্পূর্ণ ভাবে শুভেন্দু অধিকারী এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। অমিতবাবুর দাবি, এহেন মন্তব্যে তাঁর মানহানি হয়েছে। শুধু তাই নয়, তিনি রাজনীতির জগতের লোক নয়। অন্য জগতের মানুষ। শুভেন্দু অধিকারী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর মানহানি করেছেন বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার। সমাজে তিনি অপমানিত হয়েছেন বলে মনে করছেন। আর এরপরেই এহেন মামলা! আর সেই মামলাতেই আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালত শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications