Mid Day Meal: ছোট ছোট শিশুদের স্কুলের খাবারে পাতে পড়ল কী? তুমুল হট্টগোল শুভেন্দুর নন্দীগ্রামে
নন্দীগ্রামে আইসিডিএস স্কুলে ছোট ছোট শিশুদের খাবারে মিলল আরশোলা। চলতি বছরে জেলার পাঁশকুড়া, তমলুক, সহ একাধিক জায়গায় আইসিডিএস পরিচালিত মিড ডে মিলের খাবারে কখনো ব্যাঙ, কখনো টিকটিকি, কখনো আবার শুয়োপোকা, রান্না করে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে আইসিডিএস কর্তৃপক্ষ গুলির বিরুদ্ধে।
এবার আইসিডিএস এর খাবারে আরশোলা, অভিযোগ তুলে তমুল বিক্ষোভ অভিভাবকদের। নন্দিগ্রামের ঠাকুর চক এর বাড় পাথুরিয়া গান্ধী স্মৃতি প্রথমিক বিদ্যালয়ের ঘটনা। বিক্ষোভকারী অভিভাবকেরা বলেন দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে খাওয়ার নিম্নমানের পরিবেশিত হচ্ছে, যে পরিমাণ খাওয়ার পাওয়ার কথা ছাত্রছাত্রী ও প্রসূতি মায়েদের, সেই খাওয়ার এর মান নিম্নমানের এবং পরিমাণেও কম দেওয়া হচ্ছে সেখানে।

আগে থেকেই সেই ক্ষোভে ফুসছিলেন ওই এলাকার মানুষজন । পরে সেই খাবারে আরশোলা পাওয়ার কথা শুনে নন্দীগ্রামের ঠাকুরচকের বার পাথুরিয়া প্রাথমিক গান্ধী স্মৃতি বিদ্যালয় এসে বিক্ষোভে ফেটে পরেন অভিভাবকরা। তাদের দাবি আজকের খাবারে আরশোলা পাওয়া গিয়েছে, দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে খাবারের পরিমাণ কম এবং খাবারও নিম্নমানের। বারবার জানিও কোন ফল হয়নি।
আজ খাবারে দেখুন আরশোলা। এমনিতেই কম তার উপরে জীবাণু যুক্ত খাবার কেন?? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আরো দাবী সেকানে খুন্তির বদলে নারকেল ডাটা নিয়ে রান্না করা হয়। যদিও আইসিডিএস সুপারভাইজার শিউলি মন্ডল বলেন তিনি কোন আরশোলা দেখতে পাননি। খাবারের মান এবং পরিমাপও সঠিক দেওয়া হয় ওই আই সি ডি এস সেন্টারে।
বারবার কেন আইসিডিএস এর খাবারে নানান রকম কীটপতঙ্গ পড়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে?? ফরে স্বাভাবিকভাবেই প্রশ্নের উঠতে শুরু করেছে আইসিডিএস এর পরিকাঠামো এবং কর্মীদের যথাযথ ভূমিকা নিয়ে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেখানে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক উন্নয়নের কথা বলে বেড়ান, সেখানে গ্রাম বাংলায় গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে সরকারি ভাবে দেওয়া পুষ্টিকর খাদ্য এবং ছাত্রজীবনে শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র আইসিডিএস সেন্টারে স্বাস্থ্য সংক্রান্ত এত উদাসীনতা কেন ?? কবে হবে এ-ছবির পরিবর্তন?? প্রশ্ন উঠতে শুরু করেছে সরকার পরিচালিত আইসিডিএস সেন্টার গুলির পরিকাঠামো ও কর্মীদের সতর্কতা নিয়ে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications