আর্থিক দুর্নীতির অভিযোগ! বিরোধী দলনেতার ভাইয়ের বিরুদ্ধে FIR এর নির্দেশ আদালতের
চাপে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগে বিজেপি বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে FIR এর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মহকুমা আদালতে এই সংক্রান্ত একটি মামলা
চাপে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগে বিজেপি বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে FIR এর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মহকুমা আদালতে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল।

দীর্ঘ সওয়াল জবাব শেষে কাঁথি মহকুমা আদালত এহেন নির্দেশ দিয়েছেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে কাঁথি থানার আইসি'কে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে। স্বভাবতই চাপ বাড়ল অধিকারী পরিবারের উপর।
যদিও এই বিষয়ে সৌমেন্দু অধিকারীর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে ঘনিষ্ঠ সুত্রের খবর, এহেন নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন সৌমেন্দ্র। যে অভিযোগে এহেন নির্দেশ তা সম্পূর্ণ সাজানো বলেই মনে করা হচ্ছে। এমনকি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন সৌমেন্দু। এমনটাই ঘনিষ্ঠ সূত্রের খবর।
তবে এই বিষয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করেন তিনি।
জানা গিয়েছে, কাঁথি প্রভাত কুমার কলেজের বিল্ডিং-এ কাজের জন্যে টেন্ডার ডাকা হয়েছিল। এমনকি সেই মতো টাকাও বরাদ্দ করা হয়েছিল। আর সেখানেই আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এমনকি সেই সময় সৌমেন্দু অধিকারী কাঁথি প্রভাত কুমার কলেজের চেয়ারম্যান ছিলেন। আর তাঁর থাকাকালীনই এই দুর্নীতি হয় বলে অভিযোগ।
বেশ কিছু টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর এরপরেই আবু সোহেল এই বিষয়ে বিস্তারিত ভাবে অভিযোগ দায়ের করেন। তাঁর করা অভিযোগের ভিত্তিতে এই মামলার শুনানি হয়। আর সেখানেই এমন নির্দেশ কাঁথি আদালতের। যা নিঃসন্দেহে সৌমেন্দুর কাছে চাপের খবর।
অন্যদিকে সামনেই কাঁথি পুরসভায় ভোট রয়েছে। আর সেখানেই এবার অধিকারী পরিবারের কেউ প্রার্থী হয়নি। যা নিয়ে একটা বিতর্ক রয়েছেই। আর এর মধ্যেই এহেন ঘটনা নিঃসন্দেহে জেলা জুড়ে নয়া বিতর্ক যোগ হয়েছে। তবে এর আগে সৌমেন্দুর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ উঠেছে।
কাঁথি পুরসভার গোডাউন থেকে লক্ষাধিক টাকার ত্রাণের ত্রিপল লুঠের অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনায় শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের হয় কাঁথি পুরসভাতে। তৎকালীন সময়ে সেখানকার পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। এরপর ফের বিরোধী দলনেতার ভাইয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ।
স্থানীয় এক বিজেপি নেতার মতে, তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর থেকেই নানাভাবে হেনস্থা করা হচ্ছে অধিকারীদের। কখনও শুভেন্দুর বিরুদ্ধে আর এখন সৌমেন্দুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে। সঠিক তদন্ত হলেই আসল সত্যি সামনে আসবে বলে দাবি ওই বিজেপি নেতার।
-
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া?












Click it and Unblock the Notifications