Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Mocha: মোখার তাণ্ডবে কীভাবে রক্ষা! বাংলার মৎস্যজীবীদের জানাল কোস্ট গার্ড

Cyclone Mocha: শক্তি পাকিয়ে ধেয়ে আসছে সাইক্লোন মোখা। যদিও এর অভিমুখ কোন দিকে তা এখনও স্পষ্ট নয়। যদিও ইতিমধ্যে বাংলার উপকূলে (Cyclone) চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে।

বিশেষ করে নদী বাঁধ সহ সমস্ত বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে নবান্নের (Mocha) তরফে। আর এর মধ্যেই মৎস্যজীবীদের অবগত করা হল সাইক্লোন মোখা নিয়ে। আগামীকাল শনিবার প্রবল নিম্নচাপ তৈরি হবে। এরপর সেটি ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

মোখার তাণ্ডবে কীভাবে রক্ষা!

তবে মোখার আছড়ে পড়বে কোথায় তা এখনও স্পষ্ট নয়। তবে ওডিশা -বাংলাদেশের দিকে চলে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর এর মধ্যেই মৎস্যজীবীদের নিয়ে একটি সচেতনতা শিবির হল নন্দীগ্রামে।

এলাকার এক ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে কেন্দেমারী বাছুরমারি খাল সংলগ্ন নদী তীরে ( গঙ্গা মেলা মোড়) এই শিবির করা হয়। যেভাবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন। একাধিক বিষয়ে মৎস্যজীবীদের বার্তা দেওয়া হয়। বিশেষ করে মৎস্য আহরণে নির্দেশিকা, মৎস্যজীবীদের সুরক্ষা সহ একাধিক বিষয়।

এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়লে কীভাবে পদক্ষেপ করবেন মৎস্যজীবীরা সেই বার্তাও দেওয়া হয় কোস্ট গার্ডের তরফে। পাশাপাশি ইন্ডিয়ান কোস্ট গার্ড সিকিউরিটি ড্রিলের বিষয়েও ওই শিবিরে অংশ নেওয়া মৎস্যজীবীদের বিস্তারিত তথ্য দেওয়া হয়।

ধেয়ে আসছে ঝড়

এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হয় সাইক্লোন মোখার বিষয়ে মৎস্যজীবীর কার্যত সাবধান বার্তা দেওয়া হয়েছে। মৎস্যজীবিদের এই সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু, নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি সহ হলদিয়ার ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকরা।

অন্যসদিকে নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু জানিয়েছেন, "মৎস্যজীবীদের সঙ্গে ক্রমশ যোগাযোগ রেখে চলা হচ্ছে। সভায় উপস্থিত মৎস্যজীবী সেকেন্দার মল্লিক, অজয় গিরি, আমিনুল ইসলামরা জানিয়েছেন, "ঘূর্ণিঝড় মোখা সহ প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় নৌকা-ট্রলার সহ মৎস্যজীবীদের সুরক্ষায় কি করনীয় সে বিষয়ে বিস্তারিত জানতে পেরে খুব ভালো হল"।

মোখার তাণ্ডবে কীভাবে রক্ষা!

ইতিমধ্যে মৌসম ভবনের তরফে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। দ্রুত নিরাপদে ফিরে আসার কথা জানানো হয়েছে। বাংলার পাশাপাশি ওডিশার তরফেও সতর্ক করা হয়ছে প্রশাসনকে। নিচু এলাকা থেকে দ্রুত মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। এনডিআরএফ সহ সে রাজ্যের বিপর্যয় বাহিনীকে অ্যালার্ট করা হয়েছে। এই অবস্থায় এহেন কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+