Rath Yatra 2024: পুরীর মতো রথযাত্রা এবার বাংলায়, কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
আর ২ দিন পরেই রথ যাত্রা। গোটা দেশেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেদিন বিশেষ নজর থাকবে পুরীর রথযাত্রীর দিকে। তবে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছিল দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা এবার থেকেই শুরু হবে। কিন্তু সেটা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে সেকারণে এবছর আর দিঘায় রথ যাত্রা করা যাচ্ছে না।
ফেসবুক পোস্টে দিঘার জগন্নাথ মন্দিরের ভিডিও শেয়ার করে লিখেছেন, পুরীর জগন্নাথ মন্দিরের মতোই রথযাত্রা হবে এবার দিঘায়। কিন্তু কিছু কারণে এখনও কাজ বাকি রয়েছে মন্দিরের সেকারণে এবার আস সেটা সম্ভব হচ্ছে না। তবে পরের বছর থেকে পুরীর রথ যাত্রার মতোই দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা আয়োজন করা হবে।

পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে দিঘার এই জগন্নাথ মন্দির। এই মন্দির পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে দিঘায়। পর্যটনেও অনেক জোয়ার আসবে। তবে এখনও কাজ অনেকটাই বাকি সেই মন্দির তৈরি হতে। সেকারণে এবার আর সেখানে রথযাত্রা শুরু করা যাচ্ছে না। সেকারণেই মুখ্যমন্ত্রী সেকথা জানিয়েছেন।
তবে প্রতিবছরের মতো এবছরএ ইস্কনের রথ যাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। ৭ জুলাই রবিবার তিনি রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেবেন। সকাল ৮টায় বের হবে ইস্কনের রথ। দুপুর ২টোয় রথে আরতি করবেন তিনি। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দল অনুষ্ঠাব করবে সেখানে। সেখান থেকেই আনুষ্ঠানিক ভাবে রথের রশিতে টান পড়বে।
কলকাতা শহরের মিন্টো পার্ক থেকে ৩সি অ্যালবার্ট রোড মন্দির থেকে বেরোবে ইস্কনের রথ। তারপর সেটি চৌরঙ্গী , এক্সাইড, হাজরা, এসপি মুখোপাধ্যায় রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড, হয়ে এক্সাইড ক্রসিং,জওহরলাল নেহেরু রোড,আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢুকবে রথ। ১৪ জুলাই পর্যন্ত রথ থাকবে পুণ্যার্থীদের দর্শনের জন্য।












Click it and Unblock the Notifications