NIA team attacked in Bhupatinagar: এনআইএ'র উপরে হামলা কেন? থানায় খোঁজ নিল শাহের মন্ত্রক
NIA team attacked in Bhupatinagar: তদন্তে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্রিত তদন্তকারী সংস্থা। গত কয়েকমাস আগেও সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খেয়ে ফিরতে হয় ইডির আধিকারিকদের। যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। আর এর মধ্যেই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে ফের আক্রান্ত হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
মার খেয়ে ফিরলেন এনআইএ আধিকারিকরা। ঘটনায় (NIA team attacked in Bhupatinagar) নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা খবর, শনিবার সন্ধ্যায় ভূপতিনগর থানায় ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ এক আধিকারিক। কীভাবে এবং কেন ঘটনা সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়।
এমনকি হামলার (NIA team attacked in Bhupatinagar) পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয় বলেই খবর। যদিও এই ফোনালাপের পরে কোনও ব্যবস্থা নেওয়া অমিত শাহের মন্ত্রকের তরফে নেওয়া হয় কিনা সেদিকেই নজর।

যদিও ভূপতিনগরের ঘটনায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরেই রাজ্য পুলিশের ডিজি'র কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এমনকি জেলা পুলিশ প্রশাসনের কাছেও ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে নির্বাচনের মুখে 'অপব্যবহার' করছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। এ৪ই বিষয়ে পালটা কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস।
জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনারের সময় চাওয়া হয়েছে। এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ভুপতিনগরের ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য কমিশনকে জানানো হবে বলে খবর। পাশাপাশি লিখিত অভিযোগও জানানো হবে। অন্যদিকে দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভূপতিনগরে। গ্রেফতারের প্রতিবাদে পটাশপুর থানার প্রতাপদিঘী ব্রিজের ওপর ও টেপরপাড়া বাজারে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলো তৃণমূল কংগ্রেস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications