বিজেপির মিছিলে এলোপাথাড়ি বোমা! পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর

Egra Blast Update: বিজেপির মিছিলে একেবারে এলোপাথাড়ি বোমা। এমনকি গুলিও ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে একেবারে ধুন্ধুমার ঘটে যায়। পরিস্থিতি সামাল দিতে বিজেপির বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান শূন্যে গুলি করে বলে দাবি।

গত কয়েকদিন আগেই প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে এগরাতে। যেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত সিআইডি তদন্ত করছে। ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। এমনকি এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে।

বিজেপির মিছিলে এলোপাথাড়ি বোমা!

আর এর মধ্যেই আজ বৃহস্পতিবার এগরা বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবিতে মিছিল করেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। আর সেই মিছিলে কয়েকশ বিজেপি নেতা-কর্মী শামিল হন। আর সেই মিছিল পাউসিতে আসার পরেই মিছিল লক্ষ্য করে হঠাতই বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ।

এমনকি গুলি চলে বলেও অভিযোগ। যা নিয়ে একেবারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে রীতিমত ছোটাছুটি শুরু করে দেন অনেকেই। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই কাজ করেছে। এমনকি ভয় পেয়েই এই কাজ করছে বলেও অভিযোগ বিধায়কের। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী।

বিজেপির মিছিলে এলোপাথাড়ি বোমা!

এলাকায় নামানো হয় র‍্যাফও। তাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। যা নিয়ে একেবারে হুলস্থূল বেঁধে যায় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ এই ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বলে দাবি স্থানীয়দের। ঘটনার পরেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া জায়নি।

এই ঘটনার পরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কার্যত বাধ্য হয়েই বিজেপি বিধায়কের সঙ্গে থাকা বাহিনী শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।

শুধু তাই নয়, ঘটনায় বিজেপি বিধায়কও আহত হয়েছেন বলে খবর। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তাদের পাল্টা অভিযোগ, বিজেপি যেখানে পারে না সেখানেই এমন মিথ্যা অভিযোগ করে। বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে এই অবস্থা বলে দাবি তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+