Co-Operative Election: কাঁথিতে পরাজয় অতীত, সমবায় নির্বাচনে রামনগরে বাজিমাত বিজেপির
Co-Operative Election: সমবায় নির্বাচনে শুভেন্দু গড়েই পরাজয়ের মুখ দেখেছে বিজেপি (BJP)। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়া সত্ত্বেও কাঁথিতে (Contai) হার স্বীকার করতে হয়েছে গেরুয়া শিবিরকে। তৃণমূলের জয়ে সবুজ ঝড় দেখা গিয়েছিল কাঁথি সমবায় সমিতির নির্বাচনে। যদিও একই জেলার রামনগরে সমবায় সমিতির (Co-Operative election) নির্বাচনে জয় পেল বিজেপি।
শনিবার রামনগর বিধানসভার হিরাপুর সমবায় সমিতির (Hirapur Co-Operative Election) মনোনয়ন ঘিরে সকাল থেকে মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক পুলিশ। হিরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ৪১। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতির ২৭টি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত সদস্যরা। জয়ের পর উচ্ছ্বাসে মাতেন বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরা।

জয়ের আনন্দে গেরুয়া আবির মেখে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে উল্লাসে মাতেন বিজেপির কর্মী সমর্থকরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এই সমবায় সমিতিতে বোর্ড গঠন করে বিজেপি। সমবায় সমিতি জয়ের পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাতের ডাক বিজেপির।
এপ্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, "পশ্চিমবঙ্গের যেখানেই ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে, সেখানেই তৃণমূল কংগ্রেস গো হারা হারবে। বিগত দিনে এই জেলার নির্বাচনগুলি যদি শান্তিপূর্ণভাবে হত, সবকটিতেই তৃণমূল হারত। ছাপ্পা, ভোট লুঠের পরম্পরা দেখিয়ে এসেছে তৃণমূল। ঐকবদ্ধভাবে লড়াই করে জয় পেয়েছে। শাসকদলের দুর্নীতি এবং মস্তানি সাধারণ মানুষ আর চাইছে না।"
যদিও রামনগরে বিজেপির জয় নিয়ে কোনওপ্রকার মন্তব্য করতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কাঁথিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়। কাঁথির কোঅপারেটিভ ব্যাঙ্কের ১০৮টি আসনে ভোট হয়েছিল। খোদ শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে আবার তৃণমূল -বিজেপি সমঝোতা হয়েছিল। সেখানে ৫০টির মধ্যে ৩২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান











Click it and Unblock the Notifications