মেদিনীপুর যে পথ দেখাবে সেদিকেই হাঁটবে বাংলা! ফের বিস্ফোরক শিশির

নাম না করে পার্থ-অভিষেককে বিঁধলেন শিশির অধিকারী। বললেন এমন অপমান আর কেউ করেননি। একবার মনে হয়েছিল একেবারে লুঙ্গি পোড়ে চলে যাই ওর সভায়। ফের মুখ খুললেন শিশির অধিকারী।

ফের বিস্ফোরক শিশির অধিকারী। নাম না করে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কেও নাম না করে তীব্র আক্রমণ করেন শিশির অধিকারী।

ভেবেছিলাম লুঙ্গি পড়ে চলে যাই ওর সভায়!

ভেবেছিলাম লুঙ্গি পড়ে চলে যাই ওর সভায়!

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শিশির অধিকারী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিশির বলেন, এমন অপদস্ত কোনও দিন কেউ করেনি। একবার ভেবেই ছিলাম লুঙ্গি পড়ে একবার চলে যাই ওর সভায়। দেখি কত লোক হয়েছে। এরপর ভাবলাম ও বাচ্ছা ছেলে! জানি না এগুলি ওর কথা নাকি কোনও প্ররোচনাতে বলছে ও। বাপ তোলা প্রসঙ্গে শিশির অধিকারী আরও বলেন যে, কীভাবে বলতে পারে একথা। একবার চলে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল কার বাপ বলছ তুমি? যেভাবে অঙ্গভঙ্গি করছিল তা দেখে মনে হয়েছিল যে যমেও এমন করে না।

ওর শান্তি কামনা করি! পার্থ প্রসঙ্গে শিশির

ওর শান্তি কামনা করি! পার্থ প্রসঙ্গে শিশির

বুধবার একাধিক বিষয়ে মুখ খোলেন শিশির অধিকারী। এরপরেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওনার মন্তব্যে বোঝাই যাচ্ছে যে উনি কোন দিকে পা বাড়িয়ে রয়েছেন! সেই প্রসঙ্গ তুলে এদিন শিশির অধিকারী বলেন, ওর শান্তি কামনা করি। আমি এখনও পর্যন্ত তৃণমূলেই আছি। তবে শরীরের কারণে প্রচারে বের হতে পারব না ঠিকই। কিন্তু বাড়িতে বসে দলের হয়ে যতটা মানুষের কল্যাণ করা যায় তাই করব বলে বলে ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন শিশির অধিকারী।

মেদিনীপুরে অনেক ছেলের নাম শুভেন্দু!

মেদিনীপুরে অনেক ছেলের নাম শুভেন্দু!

জেদের রাজনীতি চলছে। মেদিনীপুরে এখনও বহু পরিবার তাঁর ছেলের নাম রাখে শুভেন্দু। শুধুমাত্র জেদের রাজনীতি করে কোনও লাভ হবে না বলে মন্তব্য শিশিরের। এমনকি এতে দলেরও কোনও লাভ হবে না বলে মনে করেন তিনি। কলকাতা থেকে লোকজন চলে এসেছে। নেতারা এসেছেন। খাবেন দাবেন চলে যাবেন। কি হবে? তাঁর মতে, মেদিনীপুর যে পথ দেখাবে সে পথেই হাঁটবে বাংলা।

বুধবার বিস্ফোরক শিশির অধিকারী

বুধবার বিস্ফোরক শিশির অধিকারী

বুধবার শিশির অধিকারী অভিযোগ করেন নিকৃষ্টতম আক্রমণ নেমে এসেছে তাঁদের পরিবারের ওপরে। যা কংগ্রেস ও সিপিএম-এর আমলে হয়নি বলে দাবি করেছেন তিনি। পূর্ব মেদিনীপুরে বিজেপি এগিয়ে রয়েছে বলে মন্তব্য করে শিশির অধিকারী বলেছেন, নন্দীগ্রামে মমতার পক্ষে প্রচার শুরুর পরে যদি তাঁর ছেলেকে আক্রমণ করা হয়, তাহলে তিনিও ছেড়ে কথা বলবেন না। তাঁর বাড়ির চারদিকে নজরদারি বসানোর অভিযোগও এদিন করেছেন শিশির অধিকারী।

শুভেন্দুর উপর ১১ বার আক্রমণ

শুভেন্দুর উপর ১১ বার আক্রমণ

শুভেন্দু অধিকারী দলে থাকা কালীন তাঁর নাম সারদা-নারদ মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিশির। এমনকী দল বদলের পর নন্দীগ্রামে তাঁর উপর এগারো বার আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছেন শিশির অধিকারী। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় অধিকারী পরিবারের উপর এমন ভাবে আক্রমণ করা হয়েছে যা বাম-কংগ্রেসও কখনো করেনি বলে দাবি করেছেন বর্ষিয়ান নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+