খবর পাওয়ার দুই ঘণ্টার মধ্যে দুই সন্দেভাজন জঙ্গিকে ধরা হয়, দাবি করলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার
খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছিল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। গতকাল রাতে খবর আসে সন্দেহভাজন দুই জঙ্গি লুকিয়ে আছে কাঁথি এলাকায়। এনআইএর তরফ থেকেও এই বিষয়ে বার্তা পাঠানো হয়। পশ্চিমবঙ্গ পুলিশ ও এনআইএ যৌথভাবে অপারেশন চালায় গতকাল রাতেই।
আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, তথ্য আসার দু'ঘণ্টার মধ্যে ওই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এটি যৌথ অপারেশন ছিল। জোর গলায় দাবি করেছেন পুলিশ সুপার।

সৌম্যদেব ভট্টাচার্য জানিয়েছেন, রাতে এই বিষয়ে তথ্য আসে। সেই মতো পরিকল্পনা নিশ্চিত করা হয়। আঁটঘাট বেঁধে শুরু হয় তল্লাশি অভিযান। এনআইএর আধিকারিকরা ছিলেন এই অভিযানে। রাতেই দুজনকে গ্রেফতার করা হয়।
মুসাভির হুসেন শাজিব ও আব্দুল মাঠিন আহমেদ নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরুর রামেশ্বরম কাফে বিস্ফোরণে তারা অন্যতম অভিযুক্ত এই কথা এখনও অবধি জানা গিয়েছে। কীভাবে এই অভিযান হয়েছে? কোথা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে? সেই বিষয়ে কোনও কথা পুলিশ সুপার জানাননি। এনআইএ এইসব বিষয়ে জানাবে। এই কথা তিনি জানান।
এদিন সকাল থেকেই বিতর্ক চলছিল রাজ্য রাজনীতিতে। এনআইএ দুই সন্দেহভাজন জঙ্গিকে ধরেছে। এই দাবি বিজেপির থেকে করা হচ্ছিল। যদিও এনআইএ পশ্চিমবঙ্গ পুলিশের প্রসঙ্গ তাদের বার্তায় জানিয়েছে। কিন্তু বিজেপি রাজ্য সরকার, প্রশাসনের বিরুদ্ধে সরব হয় ফের।
এই বিষয়ের প্রতিবাদ রাজ্য পুলিশের পক্ষ থেকেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে। টুইট করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে৷ মিথ্যাচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গ কখনওই সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য ছিল না। এই কথা লেখা হয়েছে টুইটে।












Click it and Unblock the Notifications