মমতার কাছে দূত পাঠালেন যোগী! বিজেপি-রাজ্যে আমন্ত্রণ-বার্তায় রাজনৈতিক সৌজন্য

মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন যোগী আদিত্যনাথ। কুম্ভ মেলায় যাওয়ার জন্য দূত পাঠিয়ে আমন্ত্রণ জানান যোগী। উত্তরপ্রদেশের মন্ত্রী পি সিং বাঘেল নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন যোগী আদিত্যনাথ। কুম্ভ মেলায় যাওয়ার জন্য দূত পাঠিয়ে আমন্ত্রণ জানান যোগী। উত্তরপ্রদেশের মন্ত্রী পি সিং বাঘেল নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ জানান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

মমতার কাছে দূত পাঠালেন যোগী! বিজেপি-রাজ্যে আমন্ত্রণ

শুক্রবার কুম্ভমেলার আমন্ত্রণ নিয়ে বাংলায় আসেন বাঘেল। যোগী আদিত্যনাথের দূত হিসেবে তিনি যান নবান্ন, রাজভবন ও সিএবিতে। তিনি এদিন ব্যক্তিগত আলোচনায় কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগরের তুলনা টানেন। দুই মেলাই একই সময়ে হয়। আর দুই তীর্থযাত্রাতেই জড়িয়ে রয়েছে পূণ্যস্নানের মাহাত্ম্য।

উল্লেখ্য, এ বছর ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা। চলবে ৪ মার্চ পর্যন্ত। উত্তরপ্রদেশের এলাহাবাদে যা বর্তমানে প্রয়াগরাজ নাম পেয়েছে, সেখানেই পৌষ পূর্ণিমায় পূণ্যস্নানে পূণ্যার্জনের জন্যই ভক্তকূল ঝাঁপিয়ে পড়ে। এবার সেই পূণ্যদিন হল ২১ জানুয়ারি। ওইদিনই আকাশে দেখা যাবে পূর্ণচন্দ্র। পূণ্যার্থীরা সেই পূণ্যলগ্নে গঙ্গাস্নান করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই গঙ্গাসাগর ও কুম্ভমেলা নিয়ে মোদী সরকারকে নিশানা করেন। তিনি বলেন, কুম্ভকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়, গঙ্গাসাগরকে দেওয়া হয় না। মুড়িগঙ্গা নদীর উরর সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম কেন্দ্রকে। তা কর্ণপাতও করেনি মোদী সরাকর। এমনকী সেজন্য তাজপুর বন্দরের ৭৪ শতাংশ স্বত্ত্ব কেন্দ্রকে ছে়ড়েও দিয়েছিল রাজ্য। তারপরও সেতু হয়নি। সেই ক্ষোভের পর সৌজন্য দেখিয়ে মুখ্যমন্ত্রীকে বিজেপি সরকারের আমন্ত্রণ তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+