প্রয়াত সাহিত্যিক দিব্যেন্দু পালিত! চলে গেলেন কবি পিনাকী ঠাকুর
বাংলা সাহিত্যে ফের নক্ষত্র পতন। বৃহস্পতিবার মৃত্যু হল সাহিত্যিক দিব্যেন্দু পালিতের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। প্রয়াত হয়েছেন কবি পিনাকী ঠাকুরও। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর।
বাংলা সাহিত্যে ফের নক্ষত্র পতন। বৃহস্পতিবার মৃত্যু হল সাহিত্যিক দিব্যেন্দু পালিতের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। প্রয়াত হয়েছেন কবি পিনাকী ঠাকুরও। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর।

১৯৩৯-র ৫ মার্চ বিহারের ভাগলপুরে জন্ম দিব্যেন্দু পালিতের। ১৯৫৫ সাল থেকে উপন্যাস, প্রবন্ধ লেখা শুরু। তাঁর লেখা থেকে চলচ্চিত্রও তৈরি হয়েছিল। ১৯৫৮ সালে কলকাতায় আসেন তিনি। হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে কাজ করেছেন সাব-এডিটর হিসেবে। পরবর্তী কালে বিপণন ও বিজ্ঞাপনে পেশায় যোগ দেন।
১৯৯০ সালে তিনি বঙ্কিম পুরস্কার পয়েছিলেন। ১৯৯৮ সালে পেয়েছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার।
বুধবার অসুস্থ হয়ে পড়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে, কয়েকদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার মৃত্যু হয়েছে কবি পিনাকী ঠাকুরের। তিনি লেখালেখি শুরু করেছিলেন ১৯৮০-র দশকে। খ্যাতির শিখরে পৌঁছে যান ১৯৯০-এর দশকে। চৈতন্যদেব সংক্রান্ত গবেষণার জন্য কেন্দ্রীয় সরকারের বৃত্তি পেয়েছিলেন তিনি।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications