ভর দুপুরে চাঞ্চল্যকর খুন, ১০ ঘন্টাতেই খুনের কিনারা কলকাতা পুলিশের

ভর দুপুরে কলকাতায় চাঞ্চল্যকর খুন। শুক্রবার বেলা ১২.৩০ নাগাদ টালিগঞ্জ থানা এলাকায় সাদার্ন এভিনিউতে অ্যাপ ক্যাবের মধ্যে মহিলাকে গলা কেটে খুন করা হয়। দেহ ফেলে দেওয়া হয় বাইপাসে হাসপাতালের পিছনে খালের মধ

ভর দুপুরে কলকাতায় চাঞ্চল্যকর খুন। শুক্রবার বেলা ১২.৩০ নাগাদ টালিগঞ্জ থানা এলাকায় সাদার্ন এভিনিউতে অ্যাপ ক্যাবের মধ্যে মহিলাকে গলা কেটে খুন করা হয়। দেহ ফেলে দেওয়া হয় বাইপাসে হাসপাতালের পিছনে খালের মধ্যে। অবশ্য রাতের মধ্যেই খুনের কিনারা করে ফেলে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে।

অ্যাপক্যাবে তুলে খুন

অ্যাপক্যাবে তুলে খুন

অ্যাপক্যাবে তুলে মহিলাকে খুন। জানা গিয়েছে, লক্ষ্মী দাস নামে বছর ৪৫-এর ওই মহিলা মুদিয়ালি এলাকায় পরিচারিকার কাজ করতেন। শুক্রবার দুপুরে তিনি একটি অ্যাপক্যাবে ওঠেন। জানা গিয়েছে, চালক শিবশঙ্কর দাস(৩৫) কে তিনি আগে থেকেই চিনতেন। শুধু চেনাই নয়, তাকে ৩০ হাজার টাকা ধারও দিয়েছিলেন। সেই টাকা চাইতেই দুজনের বচসা। এরপর অ্যাপক্যাবের মধ্যে গলা কেটে খুন করা হয় ওই মহিলাকে। এরপর সেই দেহ নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে। বিকেল ৩ টে নাগাদ ডিসান হাসপাতালের পিছনে খালের মধ্যে দেহটিকে ফেলে ভবানীপুরে গাড়ি রেখে সে চলে যায়।

বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ

বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ

এদিকে দুপুরের পরেও লক্ষ্মী দাস বাড়িতে না ফেরায় পরিজনরা প্রথমে চারুমার্কেট ও পরে টালিগঞ্জ থানায় যান। সেখানে নিখোঁজের ডায়েরি করেন।

রাতেই গ্রেফতার অভিযুক্ত

রাতেই গ্রেফতার অভিযুক্ত

এরপর পুলিশ শিবশঙ্করের খোঁজ পায়। রাতেই তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে শনিবার আদালতে তোলা হবে।

রাতেই উদ্ধার দেহ

রাতেই উদ্ধার দেহ

অভিযুক্তকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দেহের খোঁজ পায় পুলিশ। সেই খাল থেকেই দেহ উদ্ধার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+