জানুয়ারিতে কলকাতায় চার দশকের রেকর্ড ভেঙে অনন্য নজির শীতের, এবার কী শীত বিদায়ের পালা

জানুয়ারি মাসে একটানা শীত রাজ্যবাসীকে দারুণ মাতিয়ে রেখেছিল। আর সেটা করতে গিয়েই প্রায় পাঁচ দশক পরে অনন্য রেকর্ড পকেটে পুরল কলকাতার ঠান্ডা।

জানুয়ারি মাসে একটানা শীত রাজ্যবাসীকে দারুণ মাতিয়ে রেখেছিল। আর সেটা করতে গিয়েই প্রায় পাঁচ দশক পরে অনন্য রেকর্ড পকেটে পুরল কলকাতার ঠান্ডা। আর তা বেশ সমীহ করার মতো। কলকাতায় ঠান্ডা সপ্তাহখানেকের বেশি থাকে না বলে বঙ্গ ব্রিগেডের যে অংশ মনখারাপ করে, তাদের মুখে ঝামা ঘষে নতুন রেকর্ড তৈরি হয়েছে।

জানুয়ারিতে কলকাতায় চার দশকের রেকর্ড ভেঙে অনন্য নজির শীতের

হাওয়া অফিসের রেকর্ড বলছে, গত জানুয়ারি মাসে যে ঠান্ডা পড়েছে তা একটানা এভাবে গত ৪৮ বছরে পড়েনি। এবছর জানুয়ারি মাসে একটানা ২৩ দিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে ছিল। যা এক অনন্য নজির।

এতদিন টানা কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে থাকা গত চারদশকে হয়নি। শেষবার ২০০৩ সালে ২০ দিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে ছিল। এবার যে কনকনে ঠান্ডা ছিল ও তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল, সেটাও বেশ অনন্য বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এবার শীত বিদায়ের পালা। কলকাতায় এদিন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে দুই একদিনের মধ্যেই শীত বিদায় নেবে। তাপমাত্রা বাড়বে। জেলাগুলিতেও ধীরে ধীরে শীত বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+