দুর্ঘটনার সময় কেন অকেজো ছিল বিক্রমের গাড়ির সুরক্ষা ব্যবস্থা? জানাল গাড়ি প্রস্তুতকারী সংস্থা
অত্যাধুনিক গাড়ি। সুরক্ষা ব্যবস্থাও পর্যাপ্ত। তবু আসল সময়েই সেই সুরক্ষা ব্যবস্থা কাজ করল না। কেন অকেজো হয়ে গেল অত্যাধুনিক টয়োটা গাড়ির সুরক্ষা ব্যবস্থা? কেন খুলল না এয়ারব্যাগ?
অত্যাধুনিক গাড়ি। সুরক্ষা ব্যবস্থাও পর্যাপ্ত। তবু আসল সময়েই সেই সুরক্ষা ব্যবস্থা কাজ করল না। কেন অকেজো হয়ে গেল অত্যাধুনিক টয়োটা গাড়ির সুরক্ষা ব্যবস্থা? কেন খুলল না এয়ারব্যাগ? সেই প্রশ্নের উত্তর দিল গাড়ি প্রস্তুতকারী সংস্থা। বৃহস্পতিবার সকালে টয়োটার বিশেষজ্ঞ দল দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি পরীক্ষা করে তদন্তকারী সিটকে বিস্তারিত জানায়।[৩৫ মিনিটের মিসিং লিঙ্কেই আটকে সনিকা মৃত্যু রহস্য, ২৫ জনের তালিকা তৈরি সিটের ]
এদিন ফরেনসিক বিশেষজ্ঞ টিমের পাশাপাশি টয়োটার বিশেষজ্ঞরাও টালিগঞ্জ থানায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি পরীক্ষা করতে আসেন। বিশেষজ্ঞরা তা পরীক্ষা করে বলেন, দুর্ঘটনার সময়ে গাড়িটির সামনে কোনও আঘাত লাগেনি। আঘাত লেগেছে পাশে। ফলে কোনও সেন্সরই কাজ করেনি। সেই কারণেই খোলেনি এয়ারব্যাগ। কাজ করেনি গাড়ির ভিতরে কোনও সুরক্ষা ব্যবস্থা।[দু'দফা জেরায় পুলিশকে কী বললেন বিক্রম?]

বিশেষজ্ঞদের অভিমত, যদি গাড়ির সামনে আঘাত হত, তাহলে সুরক্ষা ব্যবস্থাগুলি কাজ করত। এয়ারব্যাগও খুলত। পুলিশের ধারণা, এয়ারব্যাগ খুললে মডেল সনিকা সিং চৌহানের এই অকাল পরিণতি হত না। পুলিশ এই তথ্য জানার পর কী কারণে দুর্ঘটনা তা জানার চেষ্টা চালাচ্ছে। বিক্রমের কথা অনুযায়ী গাড়ি র চাকা যদি ট্রাম লাইনে স্কিড করে, তাহলে কী সামনে ধাক্কা না লেগে উল্টে যেতে পারে, খতিয়ে দেখা হচ্ছে এই সম্ভাবনা।[সনিকা-বিক্রম দুর্ঘটনা কাণ্ডে মিসিং লিঙ্ক কী কী? জেনে নিন একনজরে]
পাশাপাশি পুলিশের আরও একটা জিজ্ঞাস্য, সনিকা সিট বেল্ট পরেছিল, নাকি সিট বেল্ট দুর্ঘটনার সময় খুলে যায়? তা নিশ্চিত করতেও চাইছেন তদন্তকারীরা। এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে বিক্রম জানান, তিনি সনিকাকে সিট বেল্ট পড়তে বলেছিলেন। তবে সিট বেল্ট সে পরেছিল কি না, তা মনে নেই বিক্রমের।[এই বন্ধুর জন্যই কী সনিকা মত্যুর তদন্তে বয়ান বদলালেন বিক্রম ?]
-
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ












Click it and Unblock the Notifications