Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার বিধানসভায় কেন বক্তব্য রাখতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়? ভাবাচ্ছে তৃণমূল সরকারকে

Jagdeep Dhankhar: বাংলার বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখার ইচ্ছাপ্রকাশ করলেন দেশের উপরাষ্ট্রপতি (deputy president of india) জগদীপ ধনখড়। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখতে চেয়তে আবেদন। যদিও এই সংক্রান্ত কোনও নজির কিংবা আইনি সংস্থান নেই। ইতিমধ্যে বিধানসভার সচিবালয়ের তরফে এই বিষয়ে জানানোও হয়েছে। এরপরেও উপরাষ্ট্রপতির ইচ্ছাকে মান্যতা দেওয়া হচ্ছে।

আর সেই কারণে বাজেট অধিবেশনের পর বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে। আর সেখানেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) বক্তব্য রাখতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও সেক্ষেত্রে সরকারের বক্তব্যকেই তুলে ধরার কথা বলা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

Jagdeep Dhankhar

বাংলার সঙ্গে তাঁর যোগ দীর্ঘ সময়ের। ছিলেন রাজ্যপালও। সেই সময় রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত একেবারে চরমে উঠেছিল। আর তা গোটা দেশ কার্যত সাক্ষী থেকেছিল। যদিও সময়ের সঙ্গে কালের নিয়মেই কার্যত মুছে গিয়েছে সেই অতীত। দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জানা যাচ্ছে, সম্প্রতি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেওয়া হয়। দিল্লির এক সচিব সেই চিঠি দেখা করে অধ্যক্ষের কাছে দেন।

যেখানে বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি। শুধু তাই নয়, উপ রাজ্যপাল হিসাবে এই ভাষণ রাখতে চান। যেখানে রাজ্য সরকারের বিপক্ষে যায় এমন কোনও বক্তব্য রাখবেন না বলেও বিধানসভার অধ্যক্ষকে জানান ওই সচিব।

যদিও ওই সাক্ষাতেই বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের ভাষণ দেওয়ার কোনও নজির কিংবা আইনি সংস্থান নেই। ফলে এই পরিস্থিতিতে তা যে সম্ভব নয় তাও জানিয়ে দেওয়া হয় বলে বলে বঙ্গ বিধানসভা সূত্রে জানা গিয়েছে। তবে উপ রাষ্ট্রপতির ইচ্ছাকে মান্যতা দিতেই খুব শীঘ্রই বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।

আর সেখানেই বক্তব্য রাখার জন্য দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে আমন্ত্রণ জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে হঠাত করে কেন বাংলার বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ উপ রাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের তা এখনও স্পষ্ট নয়।

তবে এই বিষয়ে সৌজন্যতার রাস্তাই তৃণমূল সরকার খুলে রাখতে চাইছে বলেই জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বঙ্গ বিজেপির দাবি, উপরাষ্ট্রপতির পান্ডিত্য নিয়ে কোনও প্রশ্ন নেই। ফলে বিধানসভায় যদি বক্তব্য রাখেন তা ভালোই হবে বলে দাবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+