Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনি জেলে গেলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে, মমতাকে কটাক্ষ সিপিএমের

মমতা
কলকাতা, ২৮ নভেম্বর: সারদা-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হলে কে মুখ্যমন্ত্রী হবেন? এই প্রশ্ন তুলে জল্পনা উসকে দিলেন সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার কলকাতা জেলা বামফ্রন্টের একটি সমাবেশে এ কথা বলেন তিনি।

কলকাতা পুরসভায় ব্যাপক দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ তুলে গতকাল পুরভবনের সামনে একটি সমাবেশের আয়োজন করেছিল কলকাতা জেলা বামফ্রন্ট। ভাষণ দিতে উঠে সিপিএম হেভিওয়েট তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, "আমরা আপনার পদত্যাগ চাইছি না। আমরা চাই, সারদা কেলেঙ্কারির যথাযথ তদন্ত হোক। আপনিও হাজতে যান। আগে বলতেন, এ চোর? সে চোর? এখন আবার বলছেন, আমরা সবাই চোর! আমরা জানতে চাই, আপনি হাজতে যাওয়ার পর কে মুখ্যমন্ত্রী হবেন? দেখি, তিনি পাঁচ বছর সরকার চালাতে পারেন কি না! আপনি তো বলেন, হাজার হাজার লোক নাকি আপনার সঙ্গে আছে। তবে একটা নাম ঠিক করে দিন, যিনি মুখ্যমন্ত্রী হবেন।"

সূর্যবাবু আরও বলেন, "কানাঘুষো শুনতে পাচ্ছি, বিধানসভার অধিবেশন আবার ডাকা হবে। হঠাৎ মুখ্যমন্ত্রী বলতে পারেন, পদত্যাগ করছি। বিধানসভা ভেঙে দেওয়া হোক। কিছুই বিশ্বাস করা যায় না।"

সিবিআই কেন এখনও মুখ্যমন্ত্রীকে সারদা-কাণ্ডে জেরা করছে না, এই প্রশ্নও তোলেন সূর্যকান্ত মিশ্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+