আজ আন্তর্জাতিক নারী দিবসে শহরে পদযাত্রা মমতার, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে শান
আজ আন্তর্জাতিক নারী দিবসে শহরে পদযাত্রা মমতার, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে শান
ভোট ময়দানে আন্তর্জাতিক নারী দিবসও হাতিয়ার। আজ কলেক স্কোয়ার থেকে মহিলা ব্রিগেডকে নিয়ে পথে নামবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেক স্কোয়ার থেকে ডোরিনা স্ক্রসিং পর্যন্ত হবে মহামিছিল। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণে শান দেবেন মমতা। গতকাল শিলিগুড়িতে মহিলা ব্রিগেডকে সঙ্গে নিয়ে পথে নেমেছিলেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখোমুখি বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন মমতা।

মমতার মিছিল
আজ আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ব্রিগেডকে নিয়ে পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা থেকে কলেজ স্কোয়ারে শুরু হবে তৃণমূল কংগ্রেস নেত্রীর মিছিল। মহিলা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি। তাতে থাকতে পারেন টালিগঞ্জের একাধিক তারকা।

শিলিগুড়িতে মিছিল
আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন শিলিগুড়িতো মহামিছিল করেছেন মমতা। মহিলা ব্রিগেডকে সঙ্গে নিয়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করেন তিনি। সেই মিছিলে দেখা গিয়েছিল মিমি, নুসরত সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীকে। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মমতা। শিলিগুড়ির মিছিল থেকে ফের খেলা হবে স্লোগান তোলেন তিনি।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আক্রমণ
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনে পয়সার চাল ফোটাতে ৯০০ টাকার গ্যাস লাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। মহিলারা এর জবাব দেবে বলে আক্রমণ শানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে মুখোমুখি বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন মমতা। খেলা হবে স্লোগান তুলে ফের বিজেপিকে বাংলা জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

মোদীর নিশানায় মমতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্রিগেড থেকে তৃণমূল কংগ্রেস নেত্রীকে নিশানা করেছেন। তিনি মমতাকে পাল্টা খেলা হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস খেলতে জানে বলেই খেলা হবে স্লোগান তুলেছেন। মমতার স্কুটি নন্দীগ্রামে উল্টে যাবে বলে কটাক্ষ করেছেন মোদী। বাংলার জনতার সঙ্গে এবার তৃণমূল কংগ্রেসের লড়াই হবে বলে চ্যালেঞ্জছুড়ে দিয়েছেন মোদী।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর










Click it and Unblock the Notifications