যাদবপুরে UGC-র প্রতিনিধি দল, খতিয়ে দেখবে ক্যাম্পাসের অবস্থা
যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এল ইউজিসির প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতে পারে ইউজিসি প্রতিনিধিরা। খতিয়ে দেখা হবে ব়্যাগিং সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্টও চাইতে পারেন ইউজিসির প্রতিনিধিরা।
ক্যাম্পাসের সামগ্রিক অবস্থা, পরিস্থিতি, ঘটনার পরের পরিবেশ বুঝে দেখারও চেষ্টা করা হবে। ইতিমধ্যেই প্রো ভিসির সঙ্গে দেখা করে কথা বলেছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে উপাচার্য জানিয়েছেন, এখনও পর্যন্ত আমাকে কিছু জিজ্ঞাসা করেনি। ইউজিসির প্রতিনিধি দল তারা নিজেদের মতোই ঘুরে দেখছেন।

পাশাপাশি নিরাপত্তা খতিয়ে দেখতে ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন মাঠ ঘুরে দেখলেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ । তিনি জানিয়েছেন, আমি জয়েন করার পরই সিসিটিভি বসানোর জন্য অর্ডার পাঠিয়ে দিয়েছি ওয়েবেলকে আগেই বলেছি। সিসিটিভি বসাতেই হবে ম্যান্ডেটরি। সব গেটেই বসানো হবে সিসিটিভি। বললেন উপাচার্য।
কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ে এক প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য তোলপাড় হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে প্রাক্তন ছাত্রও রয়েছে। ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কথা বলা হয়েছে। সিসিটিভি বসানো নিয়ে ছাত্রদের সঙ্গে বিবাদ তৈরি হয়েছে কলেজ কর্তৃপক্ষের। ব়্যাগিংয়ের ঘটনা নিয়ে আগেই রিপোর্ট তলব করেছিল ইউজিসি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications