এই সোনার দোকানের চুরির কিনারা, গ্রেফতার ২ মহিলা
ক্রেতা সেজে সল্টলেকের গয়নার দোকানে চুরির কিনারা করল পুলিশ। অক্ষয় তৃতীয়ার দিন এই চুরির ঘটনা ঘটে। এই চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ধর্মতলা থেকে দেগঙ্গার দুই মহিলাকে গ্রেফতার করেছে।
ক্রেতা সেজে সল্টলেকের গয়নার দোকানে চুরির কিনারা করল পুলিশ। অক্ষয় তৃতীয়ার দিন এই চুরির ঘটনা ঘটে। এই চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ধর্মতলা থেকে দেগঙ্গার দুই মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভির সূত্র ধরেই এই গ্রেফতার করা হয়েছে।

সল্টলেকের বিএইচ ব্লকে বিখ্যাত সোনার দোকানের বিপণী। অক্ষয় তৃতীয়ার বিকেল। তিনটে সোয়া তিনটে নাগাদ দুই মহিলা সেখানে আসেন। বেশ কিছু গয়না দেখে তারা বেরিয়েও যান। সারা দিনে অনেকেই এসেছিলেন। কেউ কিনেছেন, কেউ কেনেননি। রাতে দোকানের সাটার বন্ধের পর স্টক মিলিয়ে দেখার কাজ শুরু হয়। দেখা যায় ১৬.৮৫০ গ্রামের সোনার গয়না উধাও।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেন মালিক ও দোকানের কর্মীরা। দেখা যায় একইসঙ্গে আসা দুই মহিলার মধ্যে একজন সেই গয়না ব্যাগে ঢোকাচ্ছেন।
সেই সিসিটিভি ফুটেজ দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের তরফ থেকে আশপাশের থানা এমন কী আশপাশের জেলাগুলিকে সেই ফুটেজ দিয়ে সতর্ক করা হয়। এরপর সিসিটিভির সূত্র ধরেই ধর্মতলা থেকে দেগঙ্গার দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications