ডায়মন্ডহারবারে বাজি তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ইঞ্জিনিয়ার-সহ ২
ডায়মন্ডহারবারের আশুরালিতে একটি পুরনো বাড়িতে ভয়াভয় বিস্ফোরণ। এই বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুজন ভর্তি এমআর বাঙ্গুর হাসপাতালে।
ডায়মন্ডহারবারের আশুরালিতে একটি পুরনো বাড়িতে ভয়াভয় বিস্ফোরণ। এই বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুজন ভর্তি এমআর বাঙ্গুর হাসপাতালে। নবমীর রাতে দুর্গাপুজোর ভাসানের বাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। মৃতরা হলেন প্রভাত মণ্ডল এবং পলাশ মণ্ডল। এঁদের একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর মৃতরা দুই ভাই।

ডায়মন্ডহারবারের আশুরালিতে মাঠেই হয়েছে দুর্গা পুজোর মণ্ডপ। তার পাশেই পুরনো টালির চালের বাড়ি। সেখানেই বাজির মশলা আনা হয়েছিল। গ্রামেরই কয়েকজন সেখানে বাজি তৈরি করছিলেন। হঠাৎই কোনওভাবে সেখানে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে ঘরটিতে আগুনও ঘরে যায়।
স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের সদস্যকরা চারজনকে উদ্ধার করে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চারজনকেই এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় প্রভাত মণ্ডল এবং পলাশ মণ্ডলের। আশঙ্কাজনক অবস্থায় প্রদ্যুৎ মণ্ডল এবং প্রতাপ মণ্ডল নামে দুজন ভর্তি রয়েছেন সেখানে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications