রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা গার্ডেনরিচে! ২২ জন ভর্তি SSKM-এ
গার্ডেনরিচে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। আহত কমপক্ষে ২২ জন। তাঁদের সবাইকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় যায় দমকলের তিনটি ইঞ্জিন। এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, আহতদের সবারই কমবেশি ইনজুরি রয়েছে।
এদিন সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে বি ১৭৭ বিচালি ঘাট রোডে। খবর পেয়েই সেখানে যায় গার্ডেনরিচ থানার পুলিশ ও দমকল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শুক্রবার সেখানে যাচ্ছে ফরেনসিক টিম। এদিন প্রথমে আহতদের জুনকে ক্যালকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সবাইকেই সেখানে নিয়ে যাওয়া হয়।

এদিনের এই দুর্ঘটনায় দুটি শিশু-সহ ২২ জন আহত হয়েছেন। তাঁদের সবাইকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলপে জানা গিয়েছে। এসএসকেএম সূত্রে খবর, যেহেতু বার্ণ ইনজুরি, সেহেতু সবাইকেই আশঙ্কাজনকদের তালিকায় রাখা হয়েছে। এদিন খবর পেয়েই হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন যাঁরা আহত, তাঁদের মধ্যে রয়েছেন, আলি হোসেন ১৬ বছর, কামুদ্দিন ৩২ বছর, সাহাবুদ্দিন ৪৫ বছর, সাফি আলম ২৩ বছর, শেখ কামাল ৩৭, জাহাঙ্গির আলম ৪২ বছর, মোঃ ফাইজান ৮ বছর, আব্দুল আজিম ৪২ বছর, আফতাব আলম 8 বছ, মহঃ আসলাম ৬৮ বছর, সাফি আলম ২১ বছর, মহঃ জামাল ১২ বছর, ফয়েজ আহমেদ, জানাদ ((মহিলা) ২৩ , শাহজাগান আলম ৫০ বছর, ইন্দ্র জয়সওয়াল ৫২ বছর।
{দস্তাবেজ1}
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications