শিয়ালদহ স্টেশন থেকে শুরু ট্রেন পরিষেবা, কাটবে যাত্রী হয়রানি?
শিয়ালদহ স্টেশনে দু'ঘণ্টা আগে কাজ শেষ করল পূর্ব রেল। বেলা বারোটার পর কাজ শেষ করার বার্তা দেওয়া হয়। কালবিলম্ব না করে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার মধ্য রাত থেকে বন্ধ ছিল শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্লাটফর্ম। ফলে যাত্রী ভোগান্তি অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছিল।
গত দুইদিন ধরে রীতিমতো প্রবল হয়রানির শিকার যাত্রীরা। শুধু লোকাল ট্রেন পরিষেবা নয়, মেন ও এক্সপ্রেস ট্রেনগুলির ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন গত দুদিন ধরে। সেই সমস্যার আশু সমাধান হল। খুলে দেওয়া হল পাঁচটি প্লাটফর্ম।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ২ ঘণ্টা আগে কাজ শেষ হল। রবিবার বেলা দুটো পর্যন্ত কাজ বন্ধ রাখার বার্তা দেওয়া হয়েছিল পাঁচটি প্লাটফর্ম। কিন্তু বেলা বারোটার মধ্যেই কাজ শেষ হয়েছে। আরও উন্নত মানের ইলেকট্রনিক সিগন্যালিং সিস্টেম চালু করা হল। ফলে শিয়ালদহ স্টেশনে রেল পরিষেবা আরও ভালো হবে। আগামী দিনে যাত্রী স্বাচ্ছন্দ আরও বাড়বে। একথা রেলের তরফ থেকে জানানো হয়েছে। যাত্রীরা রেল কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। সে কারণে যাত্রীদের ধন্যবাদ দেওয়া হয়েছে।
শুক্র ও শনিবার ভয়াবহ পরিস্থিতি ছিল শিয়ালদহ মেন, ডানকুনি ও বনগাঁ লাইনে।। বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়। শিয়ালদহ পর্যন্ত হাতে গোনা কিছু ট্রেন পৌঁছেছে। দমদম জংশন ও আগের স্টেশনে এসে থামিয়ে দেওয়া হয়েছে বহু ট্রেন। অফিস টাইমে যাত্রীরা কার্যত মারামারি করে ট্রেনে যাতায়াত করেছেন।
শুধু তাই নয়, দীর্ঘ সময় যাত্রীদের ট্রেন পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। লোকাল ট্রেন পরিষেবা ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল। মেইল ও এক্সপ্রেস ট্রেনগুলির পরিষেবার ক্ষেত্রেও প্রচুর সমস্যা দেখা দেয়। শিয়ালদহ স্টেশনেও যাত্রীরা হয়রানির মুখে পড়েছিলেন। শুক্রবার ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে যুবক পড়ে গিয়ে মারা পর্যন্ত যান।
রবিবার সকালেও পরিস্থিতি ছিল একই রকম। বহু স্টেশনেই লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকে। বহু ট্রেন বাতিল করে রাখা হয়। পূর্ব রেল শিয়ালদহ ডিভিশন জানাচ্ছে, প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। কিন্তু আজ রবিবারও ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। যাত্রীদের সমস্যায় পড়তে হবে। এই আশঙ্কা করা হচ্ছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications