Tapas Roy: বড়বাজারে অগ্নিকাণ্ডের স্থলে তাপস রায়, বিজেপি প্রার্থীকে দেখে তুমুল বিক্ষোভ
বড়বাজারে নাখোদা মসজিদের কাছে গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা দেখতে পৌঁছে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর সঙ্গে ছিলেন মীনা দেবীপুরোহিত। তিনি ঘটনাস্থলে পৌঁছতেই বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা।
তাপস রায় অভিযোগ করেছেন একের পর এক বেআইনি নির্মাণ করা হয়েছে বড় বাজারে। সেই দুর্নীতি প্রকাশ্যে এসে পড়বে এই ভয়েই ওরা যেতে দিচ্ছে না কাউকে। তিনি অবিযোগ করেছেন বিজেপি কাউন্সিলরকে মারধর করেছে তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাপস রায়। তাঁর আরও অভিযোগ সুজিত বসুর অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে।

দমকলমন্ত্রী জানিয়েছেন কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনাই এখন সবচেয়ে বড় কাজ বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ইতিমধ্যেই বহুতলের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন যাবতীয় কাগজ পত্র খতিয়ে দেখা হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর সঙ্গে ছিলেন মীনাদেবী পুরোিহত। তাঁরা ঘটনাস্থলে যেতেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তাপস রায় অভিযোগ করেছেন সুজিত বসুর অনুগামীরাই হামলা চালিয়েছে। বিজেপি কর্মীর উপরে হামলার ঘটনায় অবিলম্বে তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারি দাবি করেছেন তাপস রায়। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করেই তাঁর উপরে হামলা চালানো হয়েছে। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী আগে তৃণমূল কংগ্রেসেই ছিলেন। লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বরানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। সেখান থেকে তিনি বিজেপিতে যোগ দেন।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications