সুপ্রিম কোর্ট মানছেন না, চিকিৎসকদের দেশদ্রোহী বলে বিতর্কে তৃণমূল নেতা
সুপ্রিম কোর্ট মানছেন না আপনি সংবিধান মানেন না দেশের সর্বভৌমত্ব রক্ষা করতে পারেন না
বসিরহাট এলাকায় আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যাবেলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ববৃন্দ। তৃণমূলের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের দেশদ্রোহীতা বলে কটাক্ষ করেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা চন্দন মুখার্জি।। তিনি প্রকাশ্যে চিকিৎসকদের দেশদ্রোহীতা বলে কটাক্ষ করেন।

আরজি কর কাণ্ড নিয়ে বিবৃতি দিতে পারবেন রাজ্যের কোনও মন্ত্রী বা প্রশাসনের কোনও আধিকারিক। এই নিয়ে বিবৃতি দেবেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে সবাইকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন, এই ইস্যুতে মন্ত্রিসভার কোনও সদস্য বা প্রশাসনের কোনও আধিকারিক আর কোনও বিবৃতি দিতে পারবেন না। বিবৃতি দেবেন শুধু মুখ্যমন্ত্রী নিজে। তার সত্বেও এনিয়ে মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications