Madan Mitra: কসবা কাণ্ডে বেফাঁস মদন মিত্রকে শোকজ তৃণমূলের, তিনদিনে জবাব তলব
কসবায় ল' কলেজের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার পাশাপাশি দলের রোষেও পড়তে হল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। এই ঘটনায় তাঁকে শোকজ করেছে দল। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে এই শোকজ করা হয়েছে এবং তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
কসবা ধর্ষণকাণ্ডে মদন মিত্র উল্টে পথে হেঁটে নির্যাতিতা ছাত্রীকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন। তিনি বলেন, 'একা না গেলে এমন ঘটনা ঘটত না। দুর্বৃত্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে। ছাত্রী একা গেলেন কেন? কাউকে জানিয়ে যেতে পারতেন। অন্য মেয়েদেরও এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এমন ক্ষেত্রে তৃণমূল পার্টি অফিসে জানান, আমাদের কর্মীরা নিরাপত্তা দেবে।'

মদন মিত্রের এই মন্তব্যের পরেই নানা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধীদের আক্রমণের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস। উপায় না দেখে দলের তরফেও স্পষ্ট করে দেওয়া হয় যে, মদনের মন্তব্যে দলের সমর্থন নেই। এই বক্তব্য একান্তভাবেই ব্যক্তিগত মতামত। দল কড়াভাবে এর নিন্দা করছে।
এরপরই এদিন জানা গিয়েছে, দলের তরফে মদন মিত্রকে শোকজ করা হয়েছে। তিনদিনের মধ্য়ে জবাব চাওয়া হয়েছে। শোকজের চিঠিতে বলা হয়েছে, 'অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। আপনার মন্তব্য দলের অবস্থানে বিরোধী।'
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও নিগৃহীতা মহিলাকে নিয়ে বিরূপ মন্তব্য করে দলকে বিপাকে ফেলেছেন বলে দলের একাংশের মত। কল্যাণকে দল শোকজ করেনি। তবে মদন মিত্রর বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ করল।
-
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া












Click it and Unblock the Notifications