মানিকতলায় সুপ্তি পাণ্ডেকে আরও ভোটে জেতানোর প্রত্যাশা তৃণমূলের? রবিবার সকালেই প্রচার
রবিবার সকালেই মানিকতলা কেন্দ্রে প্রচারে নামল তৃণমূল। চারটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। তার মধ্যে মধ্য কলকাতার মানিকতলা কেন্দ্রেও এবার নির্বাচন হবে। কুণাল ঘোষকে এবার আহ্বায়ক করা হয়েছে। রবিবারের সকালে প্রচারের ময়দানে নামলেন তিনিও।
বেলা বাড়তেই রোদের তেজ দেখা যাবে। ঘামের সঙ্গে বাড়বে অস্বস্তি। সেই কারণে সকালেই প্রচার করা হল। কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড আছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে। আটটি ওয়ার্ডেই এক যোগে রবিবার প্রচার শুরু হল।

৩৬ নম্বর ওয়ার্ডে কুণাল ঘোষ নিজে প্রচার করলেন। অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল নেতারাও ছিলেন সেখানে। কেন্দ্রে বিজেপি নির্বাচনে ধাক্কা খেয়েছে৷ রাজ্যে আর বিজেপি নেই। এই বিধানসভা কেন্দ্র তৃণমূলেরই ছিল। সেই কেন্দ্র ধরে রাখতেই প্রচারে নামা। দাবি করলেন কুণাল।
দীর্ঘ দিন ধরে বিজেপি মামলা করে এই কেন্দ্রে নির্বাচন আটকে রেখেছিল। এবার আদালতের জট ছেড়েছে। রাজ্য বিজেপির মধ্যে এখন প্রবল ঝামেলা। এবার নির্বাচনে এই কেন্দ্র আরও ভোটে জেতার জন্যই নেমেছে তৃণমূল।
মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সুপ্তি পাণ্ডেকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীর নামেই ছাড়পত্র দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত এবং আহ্বায়ক কুণাল ঘোষ।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার প্রায় ২৮ মাস পর মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই , উপনির্বাচনের দামামা বেজে যাওয়া। এবার জোরকদমে চলছে প্রচার। রবিবাসরীয় সকালে মানিকতলা বাজার সংলগ্ন বিডন স্ট্রিট থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রচার শুরু করেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পাণ্ডের। সমর্থনে। আটটি ওয়ার্ড ঘুরে সকালে মিছিল করলেন তিনি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications