আজ তৃণমূল-বিজেপির বিক্ষোভ মিছিলে স্তব্ধ হতে পারে তিলোত্তমা
আজ রাজ্যজুড়ে সমস্ত কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছে তৃণমূল। ব্লক ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে দলীয় কর্মীদের মিছিল করার নির্দেশ তৃণমূলের।
কলকাতা, ৪ জানুয়ারি : তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে আজ বুধবার থেকেই জোরদার আন্দোলনে নামছে তৃণমূল। যার ফলে আজ অচল হতে পারে তিলোত্তমা। জানা গিয়েছে, আজ রাজ্যজুড়ে সমস্ত কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছে তৃণমূল। ব্লক ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে দলীয় কর্মীদের মিছিল করার নির্দেশ তৃণমূলের। শুধু জেলাস্তরে নয়, আঞ্চলিক নেতাদের নেতৃত্বে কলকাতা এবং শহরতলীতেও বিক্ষোভ এবং মিছিল করার নির্দেশ তৃণমূল নেতৃত্বের।
অন্যদিকে কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে তৃণমূলের। এই মিছিলে তৃণমূলের একাধিক শীর্ষনেতার উপস্থিত থাকার কথা রয়েছে। মিছিল শেষে রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রীপাঠীর সঙ্গে দেখা করবেন তৃণমূল নেতারা। রাজনৈতিক প্রতিহিংসার জন্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন তৃণমূল নেতারা।

অন্যদিকে, রাজ্যের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে দেশের একাধিক প্রান্তে প্রতিবাদ কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ আজ দুপুর আড়াইটে নাগাদ দিল্লিতে বৈঠকে বসবে তৃণমূলের সংসদীয় কমিটি৷ ইতিমধ্যে এই বৈঠকে দলের সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংসদভবনে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ধরনায় বসবেন তৃণমূল সাংসদরা৷ পাশাপাশি দেশজুড়েও চলবে লাগাতার ধরনা৷ অসম, মনিপুর, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও লাগাতার ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷
তৃণমূলের পাশাপাশি আজ রাজপথে নামবে বিজেপিও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে যেভাবে বিজেপি অফিসে হামলা চালানো হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজপথে বিক্ষোভ দেখাবে বিজেপি নেতা কর্মীরা। সেন্ট্রাল অ্যাভিনিউতে থেকে ধিক্কার মিছিল করার কথা রয়েছে বিজেপি নেতৃত্বের। সেখান থেকে বিজেপি নেতারা দুপুর ২টো নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। শুধু কলকাতাতেই নয়, ধিক্কার মিছিল হবে রাজ্যজুড়ে। ইতিমধ্যে সেই নির্দেশ জেলাস্তরে পৌঁছে দিয়েছেন দলের শীর্ষ নেতারা।
ফলে একদিকে তৃণমূলের বিক্ষোভ মিছিল এবং অন্যদিকে বিজেপির প্রতিবাদ মিছিল। সপ্তাহের অন্যতম এই ব্যস্তদিনে দুই রাজনৈতিকদলের বিক্ষোভ মিছিলে স্তব্ধ হতে পারে শহর কলকাতা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications