Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নির্বাচন ২০১৬: প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, কামারহাটিতে লড়ছেন মদন মিত্র, কালিম্পং থেকে হরকা

কলকাতা, ৪ মার্চ : পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দলের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে চ দফায় ৭ দিনের ভোটের জেরে কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তালিকা ঘোষণা করার পরই তাঁর প্রশ্ন কেরল, তামিলনাড়ুতে ১ দফায় ভোট। অসমে সাম্প্রদায়িক দাঙ্গা বেশি হয়, সেখানে ২ দফার ভোট কিন্তু বাংলায় ৬ দফার ভোট কেন?

এদিন তৃণমূল প্রার্থীদের তালিকা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থী ছিলেন ৩১ জন। এবার তা বেড়ে হয়েছে ৪৫ জন। তেমনই গতবার সংখ্যালঘু প্রার্থী ছিল৩৮ জন এবার যা বেড়ে হয়েছে ৫৭ জন।

বিধানসভা নির্বাচন ২০১৬ : প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল


প্রার্থী তালিকায় চমক বলতে সারদা চিটফাণ্ড কাণ্ডে গ্রেফতার হওয়া মদন মিত্রের নামও রয়েছে প্রার্থী তালিকায়। অতএব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনেই ভোটে দাঁড়াচ্ছেন মদন বাবু। ভোটে দাঁড়ানোর ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন তিনি। এছাড়াও উল্লেখযোগ্যভাবে তৃণমূলের হয়ে কালিম্পং থেকে দাঁড়াচ্ছেন হরকা বাহাদুর ছেত্রী।

এছাড়াও কিছু উল্লেখযোগ্য প্রার্থী হলেন

  • হাওড়া উত্তর - ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা
  • বালি - জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালি ডালমিয়া।
  • বাঁকুড়ার বড়জোরা - থেকে দাঁড়াচ্ছেন অভিনেতা সোহম চক্রবর্তী
  • শিলিগুড়ি-প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া।
  • পাণ্ডুয়া - ফুটবল তারকা রহিম নবি।
  • কার্শিয়াং - শান্তা ছেত্রী।
  • কামারহাটি -মদন মিত্র।
  • পাঁচলা - গুলশন মালিক
  • উলুবেরিয়া উত্তর - নির্মল মাজি
  • কুশমণ্ডি - রেখা রায়
  • কুমারগঞ্জ তরফ হোসেন মণ্ডল
  • বালুরঘাট শঙ্কর চক্রবর্তী
  • তপনে বাচ্চু হাঁসদা
  • ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়
  • মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা
  • রাসবিহারীতে শোভনদেব চট্টোপাধ্যায়
  • বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়
  • চৌরঙ্গী নয়না বন্দ্যোপাধ্যায়
  • এন্টালিতে স্বর্ণকমল সাহা
  • বেলেঘাটা পরেশ পাল
  • জোড়াসাঁকো স্মিতা বকসি
  • শ্যামপুকুর শশী পাঁজা
  • মানিকতলা সাধন পাণ্ডে
  • কাশীপুর-বেলগাছিয়া মালা সাহা
  • হাওড়া মধ্য অরূপ রায়
  • শিবপুর জটু লাহিড়ি
  • হাওড়া দক্ষিণ ব্রজমোহন
  • সাঁকরাইল শীতল সর্দার
  • উলুবেরিয়া পূর্ব হায়দার আলি সফি
  • গঙ্গারামপুর সত্যেন্দ্র রায়
  • হরিরামপুর বিপ্লব মিত্র
  • হবিবপুর অমল কিস্কু
  • গাজোল সুনীল চন্দ্র রায়
  • চাঁচল সৌমিত্র রায়
  • হরিশচন্ত্রপুর তাজমুল হোজেস
  • মালতিপুর মোজাম্মেল হোসেন
  • রাতুয়া শেহনাজ কাদরি
  • মানিকচক সাবিত্রি মিত্র
  • মালদা দুলালচন্দ্র সরকার
  • ইংরেজবাজার কৃষ্ণেন্দু নারা।ণ চৌধুরি
  • মোথাবাড়ি নজরুল ইসনাম
  • বৈষ্ণবনগর অসিতবরণ বসু
  • তমলুক নির্বেদ রায়
  • পাঁশকুড়া পশ্চিম ʼফিরোজা বিবি
  • ময়না সংগ্রেম দলুই
  • নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী
  • মহিষাদল সুদর্ষ ঘোষদস্তিদার
  • হলদিয়া মধুরিমা মণ্ডল
  • চণ্ডীপুর অমিয়কান্তি ভট্টাচার্য
  • কাঁথি উত্তর বাঁশরি মাইতি
  • ভগবানপুর অর্ধেন্দু মাইতি
  • খেজুরি রণজিৎ মণ্ডল
  • কাঁথি দক্ষিণ দিব্যেন্দু অধিকারি
  • রামনগর অখিল গিরি
  • এগরা সমরেশ দাস
  • নয়াগ্রাম দুলাল মুর্মু
  • দাঁতন বঙ্গিম প্রধান
  • গোপীবল্লভপুর চূড়ামণি মাহাতো
  • ঝাড়গ্রাম সুকুমার হাঁসদা
  • কলকাতা বন্দর ফিরহাদ হাকিম
  • বারকপুর শীলভদ্র দত্ত
  • রাজারহাট-নিউটাউন সব্যসাচী দত্ত
  • বারাসত চিরঞ্জীৎ
  • বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়
  • খরদহ অমিত মিত্র
  • বরানগর তাপস রায়
  • রানিবাঁধ জ্যোত্‌স্না মান্ডি
  • রাইপুর বীরেন্দ্রনাথ টুডু
  • তালড্যাংরা সমীর চক্রবর্তী
  • কোতলপুর শ্যামল সাঁতরা
  • বিষ্ণুপুর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
  • ইন্দাস গুরুপদ মেটে
  • সোনামুখী দীপালি সাহা
  • ওন্দা অরূপ কুমার খাঁ
  • ছাতনা শুভাশিষ ব্যাটবল
  • শালতোড়া স্বপন বাউড়ি
  • বাঁকুড়া মিনতি মিশ্র
  • বলরামপুর শান্তিরাম মাহাতো
  • উদয়নারায়ণপুর সমীর পাঁজা
  • গাইঘাঁটা পুলিন বিহারী রায়
  • হাবরা জ্যোতিপ্রিয় মল্লিক
  • বীজপুর শুভ্রাংশু রায়
  • দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য
  • দমদম ব্রাত্য বসু
  • বিধাননগর সুজিত বোস
  • রাজারহাট গোপালপুর পূর্ণেন্দু বসু
  • বসিরহাট দক্ষিণ দীপেন্দু বিশ্বাস
  • রায়দিঘি দেবশ্রী রায়
  • সাতগাছিয়া সোনালি গুহ
  • ভাঙড় রেজ্জাক মোল্লা
  • কসবা জাভেদ খান
  • যাদবপুর মণীশ গুপ্ত
  • বেহালা পূর্ব শোভন চট্টোপাধ্যায়
  • বজবজ অশোক দেব
  • করিমপুর মহুয়া মৈত্র
  • রানিনগর হুমায়ুন কবির
  • জলঙ্গী অলোক দাস
  • ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব
  • রায়গঞ্জ পূর্ণেন্দু দে

উল্লেখযোগ্য সুলতান সিংহ ও কে পি সিং প্রার্থী হচ্ছেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+