Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Film Festival 2024: বাংলাদেশকে নিয়ে বড় পদক্ষেপ! দেখানো হবে না ওপারের কোনও সিনেমা, বাড়বে চাপ

Kolkata International Film Festival 2024: বইমেলার (Kolkata Book Fair) পর এবার কলকাতা চলচ্চিত্র উৎসবেও বাত্য রাখা হল বাংলাদেশকে। একাধিক ইস্যুতে গত কয়েকমাস ধরে উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতন এবং লাগাতার সে দেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের উপর চলছে অত্যাচার।

এর মধ্যেই ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় এবারের সিনেমা উৎসব (Kolkata International Film Festival 2024) থেকে দূরে রাখা হল বাংলাদেশকে। দেখানো হবে না ওপার বাংলার কোনও সিনেমাও।

Kolkata International Film Festival 2024

এমনটাই সিদ্ধান্ত চলচ্চিত্র উৎসব কমিটির তরফে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতির জন্যেই এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

গোটা বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সিনে প্রেমীরা। দেশ-বিদেশের একাধিক ছবি সেখানে প্রদর্শিত হয়। আসে বাংলাদেশের একাধিক সিনেমাও। এমনকি ওপার বাংলার বহু তারকারাও এই সময় কলকাতায় আসেন। মানুষের সঙ্গে কথা বলেন। নিজেদের তৈরি সিনেমা মানুষের সামনে তুলে ধরেন।

বাংলাদেশে তৈরি এমন বহু সিনেমা আছে তা দেখার জন্য উদগ্রীব থাকেন এবার বাংলার সিনেমাপ্রেমীরাও। এবার সম্ভবত এমন কিছুই ঘটবে না বলেই মনে করা হচ্ছে। শুধু সিনেমা নয়, কোনও অভিনেতা-অভিনেত্রীও সম্ভবত সিনেমা উৎসবে (Kolkata International Film Festival 2024)এজগ দিতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর থেকে এবার ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে।

যা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হলেও নন্দন সহ একাধিক হলে এবারও দেখানো হবে দেশ এবং বিদেশের পরিচালকদের তৈরি বহু ছবি। তবে এবার উদ্বোধন ততটাও জাঁকজমক হবে না বলেই মনে করা হচ্ছে। সম্ভবত শাহরুখ কিংবা অমিতাভ বচ্চন কেউ আসতে পারবেন না।

আসতে পারেন শাবানা আজমি এবং জাভেদ আখতার। পাশাপাশি একাধিক টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের হাত ধরেই এবারে সিনে উৎসবের সূচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও শেষ বেলায় কি হয় সেদিকেই নজর সবার।বলে রাখা প্রয়োজন, এবার কলকাতা বইমেলাতেও বাংলাদেশ থাকছে না। কোনও পাবলিসার্স থাকবেন বলেই জানা যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে এবার বাংলার একটা আবেগ রয়েছে। বইমেলা থেকে সিনেমা উৎসবে বাংলাদেশ না থাকার কারণে অনেকেরই মন খারাপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+