Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tapas Roy: বেলেঘাটার পর কাশীপুরেও বুথে বিক্ষোভের মুখে তাপস রায়, শান্তিপূর্ণ ভোটের দাবি সুদীপের

ভোেটর সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। সকালেই বেলেঘাটায় একটি বুথে হািজর হয়েছিলেন তিনি। সেখানে পৌঁছতকেই তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বেলগাছিয়ায় পুলিশের সঙ্গেও বচসায় জড়ান বিেজপি প্রার্থী।

বেলগাছিয়ার থেকে কাশীপুর কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন তাপস রায়। সেখানে জমায়েতের অভিযোগ পেয়েছিলেন তিনি। তাপস রায় সেখানে পৌঁছলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এবং অভিযোগ করা হয় তাপস রায় এলাকায় এসে ইচ্ছে করে উত্তেজনা তৈরি করছেন। কোনও রকম অশান্তির ঘটনা ঘটেনি এখানে। নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

Tapash Roy

বেলেঘাটায় ভুয়ো ভোটারের অভিযোগ পেয়ে ছুটে গিয়েছিলেন তাপস রায়। সেখানে পৌঁছতেই তাঁকে িঘরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাঁরা বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় সেখানে। এর কিছুক্ষণ পরে কাশীপুরের বুথেও গিয়েছিলেন তাপস রায় সেখানেও তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়।

এদিকে সকাল সকাল বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্ত্রী নয়নাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি। ভোটাধিকার প্রয়োগ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রতিবারই তাঁর জয়ের মার্জিন বেশি হয়। এবারও সেটাই হবে। এবারও তাঁর জয়ের মার্জিন বাড়বে বলে দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে তাপস রায়ের বিষয়ে তিনি খুব একটা মন্তব্য করতে চাননি।

তাপস রায় একাধিক বুথে অশান্তির অভিযোগ করেছেন। তবে সুদীপের দাবি তেমন কোনও ঘটনা ঘটেনি। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। তবে সেটা বড় কিছু নয়। তাপস রায়ের অভিযোগকে তিনি গুরুত্ব দিতে নারাজ। প্রসঙ্গত উল্লেখ্য একটা সময়ে তাপস রায় তাঁর সতীর্থ ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় একই দলে ছিলেন। বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়।

২০২৪-র লোকসভা ভোটের আগে তাপস রায় বিজেপিতে যোগ দেন। তারপরেই বিজেপি তাঁকে কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থীর টিকিট দেয়। বিজেপিতে যোগ দিয়েই সদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেপর পর এক ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাপস রায় অভিযোগ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে পরিকল্পনা করে এজেন্সি পাঠিয়েছিলেন। সুদীপের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হয়েছিলেন তাপস রায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+