কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর তদন্তে সিবিআই দাবি! হাইকোর্টে আবেদন শুভেন্দু অধিকারীর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় চণ্ডীপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। যে মামলার তদন্তের ভার রাজ্য সরকারের তরফে সিআইডিকে দেওয়া হয়েছে। এব্যাপারে বিরোধী দলনেতা এদিন কলকাতা হাইকোর্টে করা আবেদনে মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন করেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করছে না রাজ্য।

গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় চণ্ডীপুর থানার পুলিশ অভিযুক্ত গাড়ির চালক আনন্দ কুমারকে গ্রেফতার করে। তাঁণকে তমলুক আদালতে হাজির করানো হলে বিচারক একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তারপর গাড়ির চালককে আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন।

কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু, হাইকোর্টে শুভেন্দু

আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীর করা আবেদনের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালতে বিরোধী দলনেতার আইনজীবী বলেছেন, কনভয়ের রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করছে না রাজ্য সরকার। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।

বিরোধী দলনেতা দফতর সূত্রে বলা হয়েছে, যে গাড়িটির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠেছে, সেটি বুলেট প্রুফ গাড়ি হওয়ায় অন্যগাড়ির তুলনায় অনেকটাই ভারী। এছাড়াও গাড়িটি বিরোদী দলনেতার কনভয় থেকে অন্তত দু থেকে আড়াই কিমি দূরত্ব বজায় রেথে চলাচল করে।

কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু, হাইকোর্টে শুভেন্দু

প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন গত বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি রাজ্য সড়কে শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় শেখ ইসরাফিল নামে ভৈরবপুরের এক যুবকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শুভেন্দু অধিকারীর সামনের গাড়িটি ওই যুবককে ধাক্কা দিয়েছিল।

স্থানীয়দের অভিযোগ ধাক্কা মারার পরে কনভয় ঘটনাস্থল ছেড়ে চলে যায়। সেই সময় গুরুতর আহত ওই যুবককে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই রাজনৈতিক তর্ক শুরু হয়ে যায়। এর মধ্যে শনিবার ফরেনসিক দল দুর্ঘটনাস্থলে গিয়ে গাড়ির চাকার দাগ এবং নতুন সংগ্রহ করে।

কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু, হাইকোর্টে শুভেন্দু

এছাড়াও ফরেনসিক দলের সদস্য যে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ, সেই গাড়িটিকে পরীক্ষা করেন। গাড়ির ক্ষতিগ্রস্ত, চাকা-সহ বিভিন্ন যন্ত্রাংশও পরীক্ষা করা হয়। দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ কত ছিল, তাও জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+