আসছে লাল ঝড়, নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গের আকাশে! ব্রিগেড থেকে বার্তা সূর্যকান্তের
ব্রিগেডে লাল ঝান্ডার ভিড় দেখে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। ভয় পেয়েছে বিজেপিও। যারা বলছিলেন, তৃণমূলকে হটাতে পারে বিজেপি, তারা এখন বুঝতে পেরেছেন বিজেপির সব ধাপ্পা।
ব্রিগেডে লাল ঝান্ডার ভিড় দেখে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। ভয় পেয়েছে বিজেপিও। যারা বলছিলেন, তৃণমূলকে হটাতে পারে বিজেপি, তারা এখন বুঝতে পেরেছেন বিজেপির সব ধাপ্পা। তৃণমূলকে হটাতে পারে বামেরাই। রবিবারের ব্রিগেড প্রমাণ করে দিয়েছে, নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গের আকাশে। লাল ঝড় আসছে।

বাংলায় লাল ঝড় সময়ের অপেক্ষা
লোকসভার আগে ব্রিগেড বার্তায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সাফ জানিয়ে দিলেন, বাংলায় লাল ঝড় ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। সেই ঝড়ে ফুৎকারে উড়ে যাবে বিজেপি-তৃণমূল। মানুষ ভুল করেছে, ভুল করে তৃণমূল আর বিজেপিকে এনেছে যথাক্রমে রাজ্য ও দেশের ক্ষমতায়। সেই মানুষই ইতিহাস গড়বে। মানুষই ভুল করে মানুষই ইতিহাস গড়ে।

ইতিহাস গড়বেন বাংলার মানুষ
রাজ্য থেকে তৃণমূল আর দিল্লি থেকে বিজেপি সরকারকে হটিয়ে মানুষ গণতন্ত্রের সরকার আনবে। লালা ঝান্ডা নিয়ে সেই ইতিহাস গড়বেন বাংলার মানুষ। এই সরকারের আমলে বাংলায় শিল্প নেই, কাজ নেই। বাংলায় শিল্প চাই, কাজ চাই। কিন্তু রাজ্য থেকে শিল্পকেই তাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিল্পতাড়ুয়া সরকার চলছে রাজ্যে
তিনি বলেন, রাজ্যে শিল্পতাড়ুয়া সরকার চলছে। তাই কোনও শিল্প আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন রাজ্যে শিল্প আসবে না, কোনও বিনিয়োগও আসবে না। দুহাতে কাজে চাই, পেটে ভাত চাই। আপনি থাকলে রাজ্যের মানুষের তাই ভাতও জুটবে না। বাংলাকে বাঁচাতে সরকারের ফিরতে হবে বামেদেরই।

দফাদার মুখ্যমন্ত্রীর সরকার রাজ্যে
মুখ্যমন্ত্রীকে নিশানা করে সূর্যকান্ত বলেন, আপনি নিজের মাইনে ন-গুণ বাড়িয়েছেন। আমাদের আমলে গাড়ি চালকরাও মন্ত্রীর তুলনায় বেশি বেতন পেতেন। কেন্দ্রে চৌকিদারের সরকার চলছে। রাজ্যে চলছে দফাদারের সরকার। মোদীকে চৌকিদার কটাক্ষের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নামকরণ করলেন সূর্যকান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দফাদার মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন।

চালুনি হতে চাইছিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, চালুনি হতে চাইছিলেন মমতা। তাই ২৩ জনকে ভিনরাজ্য থেকে ডেকে এনে সমাবেশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে ২৩ জন বক্তা থাকলেও শোনার লোক ছিল কম। আমাদের সভায় মাত্র ৯ জন বক্তা, কিন্তু শোনার লোক দ্বিগুণ।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন











Click it and Unblock the Notifications