Super Moon: ১২টার পর পরই ‘দুর্লভ’ দর্শন আকাশে! দেখা মিলবে মোহময়ী চন্দ্রের শোভা
রাত ১২টার পরই 'ম্যাজিক' দর্শন আকাশে! কলকাতা-সহ ভারতের গ্রাম-শহর থেকেও দেখা যাবে সেই অতি অপরূপ দৃশ্য। চাঁদ হয়ে উঠবে সুপারমুন। মোহময়ী চন্দ্রের শোভা নিজের চোখে দেখতে পাবেন আকাশে নজর দিলেই। এ বছর দ্বিতীয়বার দুর্লভ সেই দৃশ্য দেখা যাবে।
এদিন আকাশ পরিষ্কার থাকলেও দেখবেন রাতের আকাশে চাঁদ পৃথিবীকে করে তুলেছে মোহময়ী। চাঁদের আলোয় একেবারে অন্যরূপে দেখা যাবে পৃথিবীকে। ১ অগাস্ট রাতেই দেখা মিলবে সেই দৃশ্য। আসলে এদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে সবথেকে কম। ফলে বড় আকারে দেখা যাবে চাঁদকে।

সেই কারণেই আজকের চাঁদকে বলা হচ্ছে সুপারমুন। সন্ধ্যার আকাশে অনেকটাই বড়ো দেখা যাবে চাঁদকে। আর রাত যত বাড়তে থাকবে অন্ধকার আকাশে সুপারমুনের জ্যোতি গোটা পৃথিবীকে করবে আলোকিত। রাত ১২টার পরই কলকাতায় ভালোভাবে দেখা যাবে সেই সুপারমুনকে।
এদিন যে চাঁদকে শুধু বড়ো আকারে দেখা দেবে তা নয়, চাঁদের ঔজ্জল্যও এদিন অনেক বেশি হবে। পৃথিবীকে চাঁদের জ্যোৎস্নার থেকেও আরও বেশি আলোকিত করে তুলবে এই সুপারমুন। মঙ্গলবার সন্ধ্যায় আকাশের দক্ষিণ-পূর্ব কোণে যখন দেখা যাবে প্রথম চাঁদ, তখন তা অপরূপ শোভা নিয়ে হাজির হবে।
এদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবথেকে কম। মাত্র ২,২২,১৫৯ কিলোমিটার বা ৩,৫৭,৫৩০ কিলোমিটার দূরত্বে রয়েছে চাঁদ। আবারও মাসের শেষে ৩০ অগাস্ট চাঁদ পৃথিবী থেকে সবথেকে কম দূরত্বে আসবে। সেদিন পৃথিবী থেকে আরও দূরত্ব কম হবে চাঁদের। সেদিন দূরত্ব হবে ২,২২,০৪৩ মাইল।

একই মাসে দ্বিতীয় পূর্ণিমা মানে, সারা বিশ্বের কাছে সেটি ব্লুমুন। সুপারমুনের পাশাপাশি ব্লুমুন, একেবারেই বিরল ঘটনা। এখন এই সুপারমুন দেখার আদর্শ সময় কোনটা? তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, সূর্যাস্তের কয়েক মিনিটের মধ্যে আকাশের পূর্ব দিকে পূর্ণিমার চাঁদ দেখা যায়, সেটাই চাঁদ দেখার আদর্শ সময়।
এই একইমাসে দুবার পূর্ণিমার চাঁদ ফের দেখা যাবে ২০৩৭ সালে। এদিনের চাঁদ যেমন রাতের আকাশকে মোহময়ী করে তুলবে, দ্বিতীয় পূর্ণিমার চাঁদও অপরূপ শোভাবর্ধন করবে পৃথিবীর। সুপারমুন আকাশ দেখার একটা বিরাট সুযোগ করে দেয়।
২০২৩ সালে মোট চারটি সুপারমুন দেখা যাবে। প্রথম সুপারমুন দেখা গিয়েছিল জুলাই মাসে। চতুর্থ ও শেষ সুপারমুনটি দেখা যাবে আগামী সেপ্টেম্বর মাসে। আর মাঝে অগাস্টে জোড়া সুপারমুনের দর্শন মিলছে। তার একটি আজ, মঙ্গলবার। অন্যটি ৩০ অগাস্ট।












Click it and Unblock the Notifications