আম্ফানের তাণ্ডবে তছনচ কলকাতা বিমানবন্দর, উড়ান নিয়ে প্রবল অনিশ্চয়তা

আম্ফানের তাণ্ডবে তছনচ কলকাতা বিমানবন্দর, উড়ান নিয়ে প্রবল অনিশ্চয়তা

আম্ফানের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা বিমানবন্দরও। কাচ ভেঙে গিয়েছে, ফাইবারের শেটও ভেঙে পড়েছে একাধিক জায়গায়। ২৪ তারিখ থেকে উড়ান শুরু হওয়ার কথা। এই পরিস্থিতির মধ্যে উড়ান পরিষেবা স্বাভাবিক হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিমানবন্দর

ক্ষতিগ্রস্ত বিমানবন্দর

আম্ফানের তাণ্ডবে বিপুল ক্ষতি হয়েছে কলকাতা বিমানবন্দরেও। একাধিক জায়গার কাচ ভেঙে পড়েছে। একাধিক শেড ভেঙে পড়েছে। তছনচ অবস্থা গোটা চত্ত্বরের। উড়ান পরিষেবা নিয়ে অনিশ্চয়া তৈরি হয়েছে। ২৫ তারিখ থেকে দেশিয় বিমান পরিষেবা শুরু করার কথা ঘোষণা করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিমানবন্দর চত্ত্বর

ক্ষতিগ্রস্ত বিমানবন্দর চত্ত্বর

করোনা পরিস্থিতির মধ্যে আম্ফানের তাণ্ডবে বিপুল ভাবে বিপর্যস্ত রাজ্য। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে বিমানবন্দরের চারপাশের এলাকাও বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে বিদ্যুতের খুঁিট। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়।

১০-১২ জনের মৃত্যু

১০-১২ জনের মৃত্যু

আম্ফানের তাণ্ডবে রাজ্যে ১০ থেকে ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। আম্ফানের তাণ্ডবে যে ধ্বংস হয়েছে রাজ্যে তার থেকে স্বাভাবিক হতে সময় লাগবে। একদিনে সেটা করা সম্ভব নয়। ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে রাজ্যে। এর থেকে ঘুরে দাঁড়াতে অনেকদিন সময় লাগবে। তার জন্য মানুষকে ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন তিনি।

তছনচ শহর

তছনচ শহর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন বিগ ডিজাস্টার। এতো বড় বিপর্যয় হয়েছে যে তা আঁচ করা যায় নি। মানুষের সর্বনাশ হয়ে গিয়েছে। দুই ২৪ পরগনা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপুল ক্ষতি হয়েছে সাধারণ মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+