জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় রাজ্যের ধাক্কা, মামলা ফেরালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
রাজ্যের কথা শুনল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বাংলার বিধানসভায় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় স্লোগান দেওয়ার অভিযোগ। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছিল। সেই মামলায় প্রধান বিচারপতির এজলাসে রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল।
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রাজ্য দ্বারস্থ হয়েছিল। কিন্তু রাজ্যের কথা শুনল না আদালত। ওই মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শোনা হচ্ছে। সেখানেই শোনা হবে৷ এই কথা জানানো হয়েছে।

গত বছর বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল। বিজেপি নেতারা স্লোগান দিয়েছিলেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময়। জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। এই অভিযোগে থানায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল।
সেই ঘটনায় মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে৷ ওই মামলার শুনানিতে পুলিশের তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। শুধু তাই নয়, আদালত অবমাননা কীভাবে হয়েছিল? সেই সব ভিডিও দেখতে চেয়েছিল আদালত। কিন্তু সব ভিডিও পুলিশ প্রশাসন দেখাতে পারেনি। আদালত পুলিশকে ভর্ৎসনাও করেছিল।
পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠালেন মামলা। রাজ্যের আবেদন খারিজ করা হল।
সোমবার রাজ্যের তরফে এজি বলেন, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সেখানে স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। সেই ঘটনায় এফআইআর দায়ের হয়। প্রধান বিচারপতি বলেন, ডিসেম্বর মাসে এই মামলায় সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সিঙ্গেল বেঞ্চকেই মামলাটি শুনতে দিন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications