গুপি গাইন আর বাঘা বাইনের সঙ্গে তুলনা! রাজ্যপাল ধনকরকে দিদির মতো ২২ কিমি হাঁটতে বললেন চন্দ্রিমা
রাজ্যপাল জগদীপ ধনকরকে গুপি গায়েন আর বাঘা বায়েনের সঙ্গে তুলনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে খুশি রাজ্যপাল চলে যাচ্ছে, যা খুশি মন্তব্য করেছেন, তাই এই তুলনা বলে জানা গিয়েছে।
রাজ্যপাল জগদীপ ধনকরকে গুপি গায়েন আর বাঘা বায়েনের সঙ্গে তুলনা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে খুশি রাজ্যপাল চলে যাচ্ছে, যা খুশি মন্তব্য করেছেন, তাই এই তুলনা বলে জানা গিয়েছে। পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ২২ কিমি হাঁটা উপদেশ দিয়েছেন।

পুলিশের মদতে কালো পতাকা
বুধবার ডোমকলে কলেজের নতুন ভবনের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যপাল। যাওয়ার পথে তাঁকে কালো পতাকা দেখানো হয়। এপ্রসঙ্গে রাজ্যপালের অভিযোগ, পুলিশের মদতেই এই কালো পতাকা।

রাজ্যপালকে পাল্টা কটাক্ষ
রাজ্যপালের এই মন্তব্যের জেরে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। আগের মতোই জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি রাজ্যপালকে গুপি গায়েন আর বাঘা বায়েনের সঙ্গে তুলনা করেছেন। কেননা তাঁর মতে রাজ্যপাল যেখানে খুশি চলে যাচ্ছেন। তবে চন্দ্রিমার দাবি বিক্ষোভকারীরা যাতে রাজ্যপালের কাছে ঘেঁষতে না পারে তার জন্য ব্যবস্থা নিয়েছিল প্রশাসন।

রাজ্যপালকে ২২ কিমি হাঁটার পরামর্শ
আক্রমণ করতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে ২২ কিমি হাঁটার পরামর্শ দিয়েছেন। চন্দ্রিমা বলেছেন, দিদি যেমন ২২ কিমি হাঁটেন, উনিও হাঁটুন। দেখব, তখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন প্রতিযোগিতায় নামছেন রাজ্যপাল, প্রশ্ন করেছেন চন্দ্রিমা।

রাজ্যের সংবিধান দিবসে নেই রাজ্যপাল
রাজ্যের তরফে ঘটা করে সংবিধান দিবস পালন করা হবে। কিন্তু সেই অনুষ্ঠানে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। চন্দ্রিমা ভট্টাচার্য এব্যাপারে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, উনি উনার মতো করে সংবিধান দিবস পালন করুন। তাঁর অভিযোগ রাজ্যপাল সংবিধানের সীমা লঙ্ঘন করছেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications