Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাইকোর্টে রেশন দুর্নীতি মামলার রিপোর্ট জমা রাজ্যের! ছটি মামলায় বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ

রাজ্যে রেশন দুর্নীতিতে এখনও পর্যন্ত ৮৭ টি অভিযোগ দায়ের হয়েছে। হাইকোর্টে রিপোর্ট দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে ৬৫ টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। দুটি মামলায় ত্রুটি আছে। বাকি ২০ টি মামলার তদন্ত চলছে বলে ওই রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের এই রিপোর্ট নিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায় ইডি। বিচারপতি জয় সেনগুপ্ত ১৭ জুন ইডিকে ওই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাজ্যের হাতে থাকা অন্তত ৬ টি মামলার তদন্ত ২৪ জুন পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে হাইকোর্টের তরফে।

High Court

  • আদালতে ইডির আবেদন

গাইঘাটা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সব রেশন দুর্নীতির মামলা ইডিকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে। তারই প্রেক্ষিতে রাজ্যের কোন কোন থানায় রেশন দুর্নীতি নিয়ে কটি এফআইআর দায়ের রয়েছে, তা আদালতে জমা দেওয়ার আবেদন করে ইডি। ইডির সেই দাবির প্রেক্ষিতে সোমবার রাজ্য সরকারের তরফে রিপোর্ট পেশ করা হয়।

  • অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল

হাইকোর্ট এর আগে রেশন দুর্নীতির ছটি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। আদালত জানিয়েছিল, এই ছটি মামলায় তদন্ত করতে পারবে না রাজ্যের পুলিশ। এদিন আদালতের তরফে সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদও বাড়ানো হয়েছে। ইডি সূত্রে খবর, রাজ্যের পেশ করা রিপোর্ট খতিয়ে দেখার পরে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

২০১৯-এ বালিগঞ্জ থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে রেশ দুর্নীতি সংক্রান্ত মামলা শুরু। গত ফেব্রুয়ারির শুরুতে আদালত বলে, পুলিশ যদি সেই মামলার তদন্ত চালিয়ে যায়, তাহলে তা আপাতত বন্ধ রাখতে হবে।

রেশন দুর্নীতির ছটি মামলার তদন্তে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আদালতে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারা বলেছিল, তদন্তে নেমে তারা জানতে পেরেছে ছটি এফআইআরের ক্ষেত্রে রাজ্যের পুলিশ কোনও পদক্ষেপই নেয়নি। তথ্যপ্রমাণ হাতে থাকার পরেও তদন্ত বন্ধ করে রাখে পুলিশ। এমন কী এইসব মামলায় যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিপিকে চিঠি দেওয়া হলেও, তার কোনও জবাব আসেনি বলেও আদানতে জানিয়েছিল ইডি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করপে ইডি। তারপর এই বছরের ফেব্রুয়ারিতে তাঁকে মন্ত্রীপদ থেকে অপসারণ করা হয়। এছাড়াও রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় বাকিবুর রহমান এবং বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+