উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
উচ্চ প্রাথমিকে অতিরিক্ত পদ বাতিলের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এদিন শুক্রবার এই মামলাটি দায়ের হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে খবর।
শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের লক্ষ্যে রাজ্য প্রায় ১৬০০টি সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল। ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর পৃথক বিজ্ঞপ্তিতে পদ সৃষ্টির সিদ্ধান্ত জানানো হয়।

তবে, গত ৪ ডিসেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ রাজ্যের এই বিজ্ঞপ্তি দুটি খারিজ করে দেয়। উল্লেখ্য, পূর্বেই ২০২২ সালে হাইকোর্ট এই পদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল।
২৬ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করায় গত এপ্রিল মাসে রাজ্য ফের হাইকোর্টে সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করে। যদিও ৭ মে বিচারপতি বসুর বেঞ্চ স্থগিতাদেশ বহাল রাখেন।
চলতি মাসের গোড়ার দিকে বিচারপতি বসু রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করেন। তাঁর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সরকার ডিভিশন বেঞ্চে যায়। আদালত জানিয়েছিল, নিয়মিত নিয়োগের জন্য সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না, কেবল বিশেষ পরিস্থিতিতেই মেলে। বিশেষ পরিস্থিতি প্রমাণিত না হওয়ায় রাজ্যের সিদ্ধান্ত বাতিল হয়। এই রায় চ্যালেঞ্জ করে কিছু চাকরিপ্রার্থীও ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি পেয়েছেন।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications