জটে পঞ্চায়েত নির্বাচন! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের পথে বিজেপি
ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। বুধবার রাজ্য বিজেপির তরফে ক্যাভিয়েট দাখিল করার সম্ভাবনা। ই-ফাইলিং নিয়ে হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যেতে পারে
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। বুধবার রাজ্য বিজেপির তরফে ক্যাভিয়েট দাখিল করার সম্ভাবনা। ই-ফাইলিং নিয়ে হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যেতে পারে। এই সম্ভাবনা তৈরি হওয়ার পরেই ক্যাভিয়েট দাখিলের চিন্তাভাবনা তৈরি হয়।

রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্বে। সেই সময় ই-মনোনয়ন নিয়ে যুগান্তকারী রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর পরে বিজেপিও দাবি জানায় তারা প্রায় দুহাজার ই মনোনয়ন দাখিল করে রেখেছে। ফলে তাদের আবেদনও শোনা হোক। ফলে ই মনোনয়ন নিয়ে বিপাকে পড়ে যায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে যাওয়া উপায় খুঁজে বের করেছে নির্বাচন কমিশন।
আপাতত বৃহস্পতিবারের প্রধান বিচারপতির রায়ের দিকে তাকিয়ে রাজ্য নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি যদি নিরাপত্তা সংক্রান্ত মামলায় কোনও ইতিবাচক রায় দেন, তাহলে নির্দিষ্ট দিনে ভোট করাতে কমিশন প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications