ভবানীপুরে হতে পারে রিগিং! ভোটের আগের দিন আশঙ্কায় সুকান্ত মজুমদার

বৃহস্পতিবার ভবানীপুরে হাইভোল্টেজ নির্বাচন। যা সুষ্ঠুভাবে পরিচালনা করতে নিরাপত্তারক্ষীর সংখ্যা এদিন বিকেলে দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে। তবে তার আগেই এদিন নির্বাচন আদৌ সুষ্ঠাভাবে হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির (B

বৃহস্পতিবার ভবানীপুরে হাইভোল্টেজ নির্বাচন। যা সুষ্ঠুভাবে পরিচালনা করতে নিরাপত্তারক্ষীর সংখ্যা এদিন বিকেলে দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে। তবে তার আগেই এদিন নির্বাচন আদৌ সুষ্ঠাভাবে হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন তিনি দিল্লিতে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

রাজ্যে হিংসা নিয়ে শাসকদলকে কটাক্ষ

রাজ্যে হিংসা নিয়ে শাসকদলকে কটাক্ষ

ভবানীপুরে প্রচারের শেষ দিনে যদুবাবুর বাজারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এছাড়াও সাংসদ অর্জুন সিংকে প্রচারে বাধা দেওয়ারও অভিযোগ করেছিল বিজেপি। এনিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, শাসক ভয় পেলেই গণতন্ত্রে হিংসার জন্ম হয়। তিনি বলেন, গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। ভবানীপুরে তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ করে তিনি বলেছেন, এই হিংসায় তারা আশাবাদী।

৬০-৭০ শতাংশের বেশি ভোট পড়লে বিজেপি জিতবে

৬০-৭০ শতাংশের বেশি ভোট পড়লে বিজেপি জিতবে

এদিন সুকান্ত মজুমদার বলেন, যদি ৬০ থেকে ৭০ শতাংশের বেশি ভোট পড়ে তাহলে বিজেপি ভবানীপুরে জিতবে। কিন্তু ভোট পড়া নিয়েই বিজেপি সন্দেহে রয়েছে বলে জানিয়েছেন তিনি। সুকান্ত মজুমদার বলেছেন, যে ধরনের হিংসা তৃণমূল করেছে, তাতে উচ্চবিত্ত ভোটাররা কতটা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দেবেন, তাতে তাঁরা সন্দেহে রয়েছেন।

রিগিং হতে পারে

রিগিং হতে পারে

বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ছিল ভবানীপুরে যাতে বেশি সংখ্যক ভোটার বাড়ি থেকে বেরিয়ে ভোট দেন তার জন্য আলাদা করে ব্যবস্থা করা। কেননা এই কেন্দ্রে আগেও দেখা গিয়েছে, ভোটের হার কম। পাশাপাশি তিনি বলেন, কেউ যদি ভোট না দিতে আসেন, তাঁর ভোট যাতে না পড়ে যায়, তাও দেখা উচিত নির্বাচন কমিশনের। তিনি বলেন, তৃণমূল যে রিগিং-এর চেষ্টা করবে, তার খবর তারা পেয়েছেন।

পাল্টা তৃণমূলের কটাক্ষ

পাল্টা তৃণমূলের কটাক্ষ

যদিও তৃণমূলের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতির আশঙ্কাকে কটাক্ষ করা হয়েছে। এইসব কথার কোনও ভিত্তি নেই বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। শাসকদলের কথায় বিজেপি সত্যি বলতে পারে না। তৃণমূল আরও বলেছে, যদি বিজেপি কোনও প্রমাণ পায়, তাহলেও তা তারা যেন জানায়। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, ভবানীপুরে তৃণমূলের কোনও দিন রিগিং-এর দরকার পড়েনি, আগামী দিনেও পড়বে না।

এদিন বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে তৃণমূল যেসব ওয়ার্ডে শক্তিশালী সেইসব ওয়ার্ড থেকে জমা জল আগে সরানোর ব্যবস্থা করা হয়েছে। যাতে তৃণমূল প্রভাবিত ওয়ার্ডের লোকের ভোট দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+